চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) ডেপুটি কমান্ড্যান্ট পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে নজরদারিতে রাখা হয়েছে। তাঁর ব্যক্তিগত ও দাপ্তরিক দুটি মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ। তাঁকে আটকের খবর ছড়িয়ে পড়লেও পুলিশ জানিয়েছে, এখনো তাঁকে আটক বা গ্রেপ্তার করা হয়নি। এ ঘটনায় তদন্ত চলছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় জাহাঙ্গীর আলম ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি চট্টগ্রাম নগরীর হালিশহরে আরআরএফ পুলিশ লাইনসে ডেপুটি কমান্ড্যান্ট হিসেবে কর্মরত রয়েছেন।
পুলিশের একটি সূত্র জানায়, সম্প্রতি তাঁর বিরুদ্ধে একটি অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্তের আওতায় নেওয়া হয়। এরই অংশ হিসেবে মঙ্গলবার তাঁর ব্যবহৃত ব্যক্তিগত ও দাপ্তরিক দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। অভিযোগের সূত্র ধরে তাঁকে নজরদারিতে রাখা হয়েছে।
এদিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের একটি দল তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে বলেও পুলিশ সদস্যদের মধ্যে খবর ছড়িয়ে পড়ে।
তবে আটকের খবর নাকচ করেছেন চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল কুদ্দুছ চৌধুরী। তিনি বলেন, ‘জাহাঙ্গীর আটক কিংবা গ্রেপ্তার হননি। তাঁর বিরুদ্ধে একটি অভিযোগ এসেছে। তদন্তের স্বার্থে গতকাল (মঙ্গলবার) তাঁর দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। অভিযোগের বিষয়গুলো নিয়ে তদন্ত চলছে।’
নজরদারিতে পুলিশ সুপার জাহাঙ্গীর, ২ ফোন জব্দ
চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) ডেপুটি কমান্ড্যান্ট পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে নজরদারিতে রাখা হয়েছে। তাঁর ব্যক্তিগত ও দাপ্তরিক দুটি মো
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
যে কোনো প্রেক্ষাপটে কারখানা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
২পা হারানো আব্দুর রহিমকে কৃত্রিম পা দিলেন প্রধানমন্ত্রী
৩বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা প্রকাশ, স্থান পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
৪সচিবালয়ে সার্বক্ষণিক পরিচয়পত্র প্রদর্শনের নির্দেশ
৫টাঙ্গাইলে ধর্ষণের পর ইট দিয়ে মুখ থেঁতলে দেয়া সেই শিশুকে প্রতিমন্ত্রীর নির্দেশে চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর
তুরাগে লাশ উদ্ধারের আগেই অতিরিক্ত ডিআইজি জহিরের বাসায় গ্রেপ্তার তৌসিফের বোন!
২দুঃসময়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখতে তৎপর অয়ন ওসমান
৩সাংবাদিকের ডান হাতে সমস্যা, তবু ‘ব্যাডটাচের’ অভিযোগ পরীমনির
৪এক মিনিটে ২ খুন, গুলি ছুড়তে ছুড়তে বীরদর্পে চলে যায় ৬ মুখোশধারী
৫পরমাণু হামলা চালাবে যুক্তরাষ্ট্র, নাগরিকদের সতর্ক করল ইরান
পা হারানো আব্দুর রহিমকে কৃত্রিম পা দিলেন প্রধানমন্ত্রী