Morning Times
সাম্প্রতিক
সদ্যপা হারানো আব্দুর রহিমকে কৃত্রিম পা দিলেন প্রধানমন্ত্রী সদ্যবিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা প্রকাশ, স্থান পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্যআত্মরক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে পারবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্যএমপি নুসরাতের বাবার বিরুদ্ধে ভাঙচুর, মারধর ও জমি দখলের মামলা সদ্যটানা পাঁচ মাস বিদ্যুৎ নেই বাংলাদেশের ৩৫টি গ্রামে, কারণ কী? সদ্যমাদক সেবনের ভিডিও করায় বিএনপি নেতার মামলা, ৪ সাংবাদিক কারাগারে সদ্যওসিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি, ‘ডিসেম্বরের পরও চাকরি করতে হবে’ সদ্যযশোরের কেশবপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লিফলেট বিতরণ সদ্যডিসেম্বরে সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে থাকবে জামায়াত: শফিকুর রহমান সদ্যসালমান খানকে হত্যার হুমকি দেওয়া ভারতের গ্যাংস্টার বিষ্ণোইয়ের নিশানায় এবার এনসিপি নেত্রী মিতু সদ্যপা হারানো আব্দুর রহিমকে কৃত্রিম পা দিলেন প্রধানমন্ত্রী সদ্যবিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা প্রকাশ, স্থান পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্যআত্মরক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে পারবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্যএমপি নুসরাতের বাবার বিরুদ্ধে ভাঙচুর, মারধর ও জমি দখলের মামলা সদ্যটানা পাঁচ মাস বিদ্যুৎ নেই বাংলাদেশের ৩৫টি গ্রামে, কারণ কী? সদ্যমাদক সেবনের ভিডিও করায় বিএনপি নেতার মামলা, ৪ সাংবাদিক কারাগারে সদ্যওসিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি, ‘ডিসেম্বরের পরও চাকরি করতে হবে’ সদ্যযশোরের কেশবপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লিফলেট বিতরণ সদ্যডিসেম্বরে সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে থাকবে জামায়াত: শফিকুর রহমান সদ্যসালমান খানকে হত্যার হুমকি দেওয়া ভারতের গ্যাংস্টার বিষ্ণোইয়ের নিশানায় এবার এনসিপি নেত্রী মিতু
ট্রেন্ডিং ক্রিকেট চলচ্চিত্র জলবায়ু ফুটবল শিক্ষানীতি শেয়ারবাজার

পৈতৃক বাড়িতে আগুন, রাজনৈতিক নাশকতা মনে করছেন এমপি নুসরাত তাবাসসুম

পৈতৃক বাড়িতে আগুন, রাজনৈতিক নাশকতা মনে করছেন এমপি নুসরাত তাবাসসুম
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির কুষ্টিয়ার দৌলতপুরে অবস্থিত পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। ঘটনাটিকে রাজনৈতিক নাশকতা হিসেবে দেখছেন এই সংসদ সদস্য। আগুনে টিনশেড বাড়িটির ১০টি কক্ষের মধ্যে সাতটি পুড়ে গেছে। এ ছাড়া অগ্নিদগ্ধ হয়ে দুটি ছাগলের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১২টার পর দৌলতপুর উপজেলার ডাংমড়কা এলাকার বাগোয়ান গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও ভেড়ামারা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘটনার পর বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে গ্রামের বাড়িতে যান নুসরাত তাবাসসুম। বাড়ির সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে সেখানে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে দাবি করেন তিনি।

নুসরাত তাবাসসুম বলেন, ‘বাড়ির সিসিটিভি ফুটেজ দেখে মনে হচ্ছে, পেছনের দিক থেকে চারবার আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমার ধারণা, পেট্রলবোমা ছোড়া হয়েছে। কারও সঙ্গে আমার ব্যক্তিগত বিরোধ নেই। তাই ঘটনাটিকে রাজনৈতিক নাশকতা বলে মনে করছি। ওই বাড়িতে আমার পরিবারের কেউ থাকেন না। সেখানে বাড়ির কেয়ারটেকারের পরিবার বসবাস করত। পাশাপাশি বাড়ির ভেতরে আমার একটি খামারও ছিল।’

রাতের ঘটনার বিবরণ দিয়ে তাঁর বাবা আবদুল হালিম টম বলেন, ‘রাতের খাবার খেয়ে আমরা বসে গল্প করছিলাম। হঠাৎ বিকট শব্দে ঘরের জানালা কেঁপে ওঠে। পরে আগুন লাগার খবর পাই। আগে আমরা এই বাড়িতেই বসবাস করতাম। এটি আমাদের পৈতৃক সম্পত্তি। এ ঘটনায় আমরা আইনি পদক্ষেপ নেব।’

বাড়িটির কেয়ারটেকার শাহ আলম সাবান বলেন, ‘রাতে ঘুমিয়ে ছিলাম। কয়েকটি জোরে শব্দ শোনার পর দেখি ঘরে আগুন জ্বলছে। পরে স্থানীয় লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করেন। আগুনে আমার পরিবারের সবকিছু পুড়ে গেছে। স্ত্রী ও সন্তানদের নিয়ে এই বাড়িতেই থাকতাম।’

নুসরাতের খামারের দেখাশোনার দায়িত্বে থাকা জালাল হোসেন জানান, খামারে নয়টি বড় গরু ছাড়াও ছাগল, হাঁস-মুরগি ও কবুতর ছিল। আগুন লাগার পর স্থানীয়দের সহযোগিতায় গবাদিপশুগুলো বাইরে বের করে আনা হয়। তবে আগুনে পুড়ে দুটি ছাগল মারা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আগুনে ক্ষতিগ্রস্ত টিনশেড বাড়িটির পাশেই তিনতলা একটি ভবন রয়েছে। ওই ভবনের তৃতীয় তলায় পরিবারের সদস্যরা বসবাস করেন। তবে আগুন পাশের ভবনটিতে ছড়িয়ে পড়েনি।

এ বিষয়ে ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন বলেন, ‘সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এটি নাশকতার অংশ কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তাঁরা পেট্রলবোমা নিক্ষেপের অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে।’

তবে বাড়িটিতে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।

উল্লেখ্য, নুসরাত তাবাসসুম জ্যোতি এনসিপির যুগ্ম আহ্বায়ক এবং দলটির নারী সংগঠন জাতীয় নারী শক্তির প্রধান সংগঠক। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-৫০-এর সংসদ সদস্য। তাঁর বাবা আবদুল হালিম টম স্থানীয় বাগোয়ান কেভিএন মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক।​

মন্তব্য (0)

সাইন-ইন

মন্তব্য প্রকাশের আগে মডারেশন পাস করবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

সর্বশেষ
জনপ্রিয়