যশোরে দুটি আদালত প্রাঙ্গণে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে শহরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সড়কে অবস্থিত সহকারী জজ আদালত এবং সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দেয়াল ও সীমানাপ্রাচীরের ভেতরে এসব বিস্ফোরণ ঘটানো হয়। তবে এতে কেউ হতাহত হননি।
এ ঘটনার প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপির নেতা-কর্মীরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেলে থাকা কয়েকজন দুর্বৃত্ত চলন্ত অবস্থায় সহকারী জজ আদালতের দেয়াল লক্ষ্য করে পরপর দুটি ককটেল নিক্ষেপ করে। এর একটি আদালতের ভেতরে এবং অন্যটি সীমানাপ্রাচীরে বিস্ফোরিত হয়। এরপর প্রায় ৫০০ মিটার দূরে সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দেয়ালে আরেকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় তারা।
দুই স্থানে বিকট শব্দে বিস্ফোরণের পর ধোঁয়ার সৃষ্টি হয়। প্রায় দুই মিনিটের ব্যবধানে শহরের গুরুত্বপূর্ণ দুটি স্থানে বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বিস্ফোরিত ককটেলের বিভিন্ন নমুনা সংগ্রহ করেন।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, শহরের স্পর্শকাতর স্থানে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। পুলিশ ও গোয়েন্দা পুলিশ (ডিবি) ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। ঘটনার পর আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। মোটরসাইকেল আরোহী হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে থানা ও গোয়েন্দা পুলিশের একাধিক দল কাজ করছে। আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের পাশাপাশি অভিযান চালানো হচ্ছে।
এদিকে বিস্ফোরণের প্রতিবাদে শহরের লালদিঘি এলাকার দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করেন বিএনপির নেতা-কর্মীরা। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর আগে ঘটনাস্থল পরিদর্শন করেন যশোর জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ, সদস্যসচিব আনছারুল হক রানা, জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পীসহ অন্য নেতা-কর্মীরা।
এ সময় যুবদলের নেতারা অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা দুটি স্থানে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছেন। জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ বলেন, পলাতক আওয়ামী লীগ নেতা-কর্মীরা শান্তিপ্রিয় যশোরকে অশান্ত করতে চাইছেন। যারা এভাবে যশোরকে অশান্ত করতে চান, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতা-কর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে তাঁদের কঠোরভাবে প্রতিহত করবেন।
যশোরে দুই আদালতে তিন ককটেল বিস্ফোরণ
যশোরে দুটি আদালত প্রাঙ্গণে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে শহরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সড়কে অবস্থিত সহকারী জজ আদালত এবং
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
যে কোনো প্রেক্ষাপটে কারখানা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
২পা হারানো আব্দুর রহিমকে কৃত্রিম পা দিলেন প্রধানমন্ত্রী
৩বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা প্রকাশ, স্থান পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
৪সচিবালয়ে সার্বক্ষণিক পরিচয়পত্র প্রদর্শনের নির্দেশ
৫টাঙ্গাইলে ধর্ষণের পর ইট দিয়ে মুখ থেঁতলে দেয়া সেই শিশুকে প্রতিমন্ত্রীর নির্দেশে চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর
তুরাগে লাশ উদ্ধারের আগেই অতিরিক্ত ডিআইজি জহিরের বাসায় গ্রেপ্তার তৌসিফের বোন!
২দুঃসময়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখতে তৎপর অয়ন ওসমান
৩সাংবাদিকের ডান হাতে সমস্যা, তবু ‘ব্যাডটাচের’ অভিযোগ পরীমনির
৪এক মিনিটে ২ খুন, গুলি ছুড়তে ছুড়তে বীরদর্পে চলে যায় ৬ মুখোশধারী
৫পরমাণু হামলা চালাবে যুক্তরাষ্ট্র, নাগরিকদের সতর্ক করল ইরান
পা হারানো আব্দুর রহিমকে কৃত্রিম পা দিলেন প্রধানমন্ত্রী