খুলনার রূপসা উপজেলা সদর ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য মো. জাকির হোসেনকে (৪৩) গুলি করে হত্যার ঘটনায় দুটি সম্ভাব্য কারণ সামনে রেখে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও পরিবারের পক্ষ থেকে থানায় কোনো মামলা করা হয়নি। এ ঘটনায় কাউকে আটকও করতে পারেনি পুলিশ।
এদিকে নিহতের পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে গিয়ে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক ও বিএনপি নেতা নজরুল ইসলাম মঞ্জু সন্ত্রাসীদের গ্রেফতারে কারফিউ জারির দাবি জানিয়েছেন। তিনি বলেন, কয়েকটি সন্ত্রাসী গোষ্ঠীর কাছে ১৪ লাখ মানুষ জিম্মি হয়ে পড়েছে। সন্ত্রাস নির্মূলে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামতে হবে। পাশাপাশি প্রশাসনের কারফিউ জারি করা প্রয়োজন।
শুক্রবার (১৩ নভেম্বর) রূপসায় সন্ত্রাসীদের গুলিতে নিহত দলীয় কর্মী জাকির হোসেনের পরিবারের খোঁজখবর নেওয়া, জানাজায় অংশগ্রহণ ও সমবেদনা জানাতে গিয়ে এসব কথা বলেন তিনি।
এর আগে ১২ নভেম্বর দিনগত রাত সাড়ে ১০টার দিকে বিএনপি নেতা জাকির হোসেনকে গুলি করে হত্যা করা হয়। ওই সময় স্বল্পবাহিরদিয়া গ্রামের হিরকের দোকানে বসে ছিলেন তিনি। এ সময় মোটরসাইকেলে করে আসা হেলমেট পরিহিত দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত জাকির স্বল্পবাহিরদিয়া গ্রামের জলিল শেখের ছেলে।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, দুর্বৃত্তরা জাকিরের মাথা লক্ষ্য করে গুলি চালায়। এরপর তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পেশায় তিনি ইট-বালুর ব্যবসায়ী ছিলেন।
ওসি আরও বলেন, শুক্রবার রাত পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কেউ মামলা করতে থানায় আসেননি। এ ছাড়া সন্দেহভাজন কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে হত্যাকাণ্ডের তদন্ত চলছে।
খুলনার পুলিশ সুপার ওমর ফারুক বলেন, হত্যাকাণ্ডের পেছনে দুটি সম্ভাব্য কারণ সামনে রেখে তদন্ত করা হচ্ছে। এর মধ্যে একটি হলো, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য (মেম্বার) পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছিলেন জাকির। এ কারণে প্রতিপক্ষরা তার ওপর ক্ষুব্ধ ছিল। অন্যদিকে ব্যবসায়িক বিরোধের বিষয়টিও বিবেচনায় নেওয়া হচ্ছে। এই দুই দিক মাথায় রেখেই তদন্ত চলছে।
খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক ও মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেন, খুলনা বর্তমানে সন্ত্রাসের কবলে নিমজ্জিত। কয়েকটি সন্ত্রাসী গোষ্ঠী ১৪ লাখ মানুষকে জিম্মি করে রেখেছে। এ পরিস্থিতির অবসান হওয়া জরুরি। সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক ব্যবসা বন্ধে অবিলম্বে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান চালাতে হবে। প্রয়োজনে কারফিউ জারি করে সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে।
তিনি বলেন, খুনিরা মানুষ হত্যা করছে, চাঁদাবাজি চালাচ্ছে এবং মাদকের বাজার গড়ে তুলেছে। কেউ এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করলেই তাকে হত্যা করা হচ্ছে। এ পর্যন্ত বিএনপি ও এর অঙ্গসংগঠনের ৮ থেকে ১০ জন নেতাকর্মীকে তারা হত্যা করেছে।
নিহত নেতাকর্মীর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে কেসিসি প্রশাসক বলেন, এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার পাশাপাশি খুলনা থেকে স্থায়ীভাবে সন্ত্রাস নির্মূল করতে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামতে হবে। মানুষের জীবন ও নিরাপত্তা নিশ্চিত করতে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান প্রয়োজন। প্রয়োজনে কারফিউ জারি করেও সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে।
রূপসার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, একসময় রূপসা শান্তিপূর্ণ এলাকা হিসেবে পরিচিত ছিল। কিন্তু বর্তমানে এলাকাটি আবারও সন্ত্রাসীদের জনপদে পরিণত হয়েছে।
পুলিশ প্রশাসনের উদ্দেশে নজরুল ইসলাম মঞ্জু বলেন, এলাকায় টহল বাড়াতে হবে, সন্ত্রাসীদের সুনির্দিষ্ট তালিকা তৈরি করতে হবে এবং তালিকাভুক্তদের গ্রেফতারে যৌথ অভিযান চালাতে হবে। কার্যকর ও কঠোর পদক্ষেপ না নিলে কারও জীবন রক্ষা করা সম্ভব হবে না।
তিনি আরও বলেন, নিহতের পরিবারকে সহযোগিতার দায়িত্ব নিয়েছেন স্থানীয় নেতারা ও স্বজনেরা। খুলনাকে শান্তিপূর্ণ শহর ও জনপদ হিসেবে গড়ে তুলতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তিনি।
১৪ লাখ মানুষ জিম্মি, কারফিউ জারি করতে বললেন বিএনপি নেতা মঞ্জু
খুলনার রূপসা উপজেলা সদর ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য মো. জাকির হোসেনকে (৪৩) গুলি করে হত্যার ঘটনায় দুটি সম্ভাব্য কারণ সামনে রেখে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
যে কোনো প্রেক্ষাপটে কারখানা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
২পা হারানো আব্দুর রহিমকে কৃত্রিম পা দিলেন প্রধানমন্ত্রী
৩বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা প্রকাশ, স্থান পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
৪সচিবালয়ে সার্বক্ষণিক পরিচয়পত্র প্রদর্শনের নির্দেশ
৫টাঙ্গাইলে ধর্ষণের পর ইট দিয়ে মুখ থেঁতলে দেয়া সেই শিশুকে প্রতিমন্ত্রীর নির্দেশে চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর
তুরাগে লাশ উদ্ধারের আগেই অতিরিক্ত ডিআইজি জহিরের বাসায় গ্রেপ্তার তৌসিফের বোন!
২দুঃসময়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখতে তৎপর অয়ন ওসমান
৩সাংবাদিকের ডান হাতে সমস্যা, তবু ‘ব্যাডটাচের’ অভিযোগ পরীমনির
৪এক মিনিটে ২ খুন, গুলি ছুড়তে ছুড়তে বীরদর্পে চলে যায় ৬ মুখোশধারী
৫পরমাণু হামলা চালাবে যুক্তরাষ্ট্র, নাগরিকদের সতর্ক করল ইরান
পা হারানো আব্দুর রহিমকে কৃত্রিম পা দিলেন প্রধানমন্ত্রী