Morning Times
সাম্প্রতিক
সদ্যপা হারানো আব্দুর রহিমকে কৃত্রিম পা দিলেন প্রধানমন্ত্রী সদ্যবিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা প্রকাশ, স্থান পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্যআত্মরক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে পারবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্যএমপি নুসরাতের বাবার বিরুদ্ধে ভাঙচুর, মারধর ও জমি দখলের মামলা সদ্যটানা পাঁচ মাস বিদ্যুৎ নেই বাংলাদেশের ৩৫টি গ্রামে, কারণ কী? সদ্যমাদক সেবনের ভিডিও করায় বিএনপি নেতার মামলা, ৪ সাংবাদিক কারাগারে সদ্যওসিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি, ‘ডিসেম্বরের পরও চাকরি করতে হবে’ সদ্যযশোরের কেশবপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লিফলেট বিতরণ সদ্যডিসেম্বরে সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে থাকবে জামায়াত: শফিকুর রহমান সদ্যসালমান খানকে হত্যার হুমকি দেওয়া ভারতের গ্যাংস্টার বিষ্ণোইয়ের নিশানায় এবার এনসিপি নেত্রী মিতু সদ্যপা হারানো আব্দুর রহিমকে কৃত্রিম পা দিলেন প্রধানমন্ত্রী সদ্যবিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা প্রকাশ, স্থান পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্যআত্মরক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে পারবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্যএমপি নুসরাতের বাবার বিরুদ্ধে ভাঙচুর, মারধর ও জমি দখলের মামলা সদ্যটানা পাঁচ মাস বিদ্যুৎ নেই বাংলাদেশের ৩৫টি গ্রামে, কারণ কী? সদ্যমাদক সেবনের ভিডিও করায় বিএনপি নেতার মামলা, ৪ সাংবাদিক কারাগারে সদ্যওসিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি, ‘ডিসেম্বরের পরও চাকরি করতে হবে’ সদ্যযশোরের কেশবপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লিফলেট বিতরণ সদ্যডিসেম্বরে সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে থাকবে জামায়াত: শফিকুর রহমান সদ্যসালমান খানকে হত্যার হুমকি দেওয়া ভারতের গ্যাংস্টার বিষ্ণোইয়ের নিশানায় এবার এনসিপি নেত্রী মিতু
ট্রেন্ডিং ক্রিকেট চলচ্চিত্র জলবায়ু ফুটবল শিক্ষানীতি শেয়ারবাজার

চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা!

চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা!
ছবি: সংগৃহীত

খুলনায় বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসিতে হামলা, ভাঙচুর এবং চাঁদাবাজির প্রতিবাদে গোপনে জেলা প্রশাসককে (ডিসি) স্মারকলিপি দিয়েছেন ফার্মেসি মালিকরা। একই সঙ্গে ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবিতে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছেও স্মারকলিপি দিয়েছেন তাঁরা।

‘খুলনার সাধারণ কেমিস্টবৃন্দ’ ব্যানারে বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসক ও মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে এসব স্মারকলিপি দেওয়া হয়। চাঁদাবাজদের ভয়ে স্মারকলিপি জমা দেওয়ার সময় কোনো ছবিও তোলেননি ব্যবসায়ীরা।

স্মারকলিপিতে আগামী তিন দিনের মধ্যে সমস্যার সমাধানের অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় ১৬ নভেম্বর থেকে খুলনার সব ফার্মেসি বন্ধ করে কঠোর কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীরা।

স্মারকলিপিতে বলা হয়, বাংলাদেশে ফার্মেসি ব্যবসা এমন একটি খাত, যেখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অর্জনের মাধ্যমে ব্যবসা পরিচালনা করতে হয়। এ ব্যবসার মাধ্যমে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হয়। ফার্মেসি ব্যবসায়ীরা সকাল থেকে মধ্যরাত পর্যন্ত, কোথাও কোথাও সারা রাত ওষুধ সরবরাহের মাধ্যমে এ সেবা দিয়ে আসছেন।

তবে সম্প্রতি চয়নিকা ফার্মেসি, মল্লিক ব্রাদার্সসহ বিভিন্ন ফার্মেসির মালিকদের কাছে সন্ত্রাসী ও চাঁদাবাজরা বিপুল অঙ্কের চাঁদা দাবি করছে। পাশাপাশি তাঁদের প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে। এসব ঘটনার কারণে চয়নিকা ফার্মেসি, মল্লিক ব্রাদার্সসহ বেশ কয়েকটি ফার্মেসি বন্ধ রয়েছে।

স্মারকলিপিতে আরও বলা হয়, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আগামী তিন দিনের মধ্যে তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা না হলে খুলনার সব ফার্মেসি বন্ধসহ কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন ব্যবসায়ীরা।​

মন্তব্য (0)

সাইন-ইন

মন্তব্য প্রকাশের আগে মডারেশন পাস করবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

সর্বশেষ
জনপ্রিয়