চট্টগ্রামের মিরসরাইয়ে উপকূলীয় এলাকা দিয়ে বঙ্গোপসাগর হয়ে বাংলাদেশ থেকে মিয়ানমারে সার পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিএনপি ও ছাত্রদলের নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।
সোমবার (৯ নভেম্বর) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম। এর আগে রোববার উপজেলার ইছাখালী ও ওচমানপুর ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার ওচমানপুর ইউনিয়নের পশ্চিম বাঁশখালী গ্রামের মৃত ফজলুল হকের ছেলে মো. মহসিন প্রকাশ সম্রাট (৫৭), তাঁর ছেলে আজাহার উদ্দিন মাহিন (২২) এবং ফরিদুল ইসলামের ছেলে ফাবিয়াতুল ফারাবি (২৪)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহসিন ওচমানপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক। ফাবিয়াতুল ফারাবি ওই ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক। তাঁর বাবা ফরিদুল ইসলাম ইউনিয়ন বিএনপির সমন্বয়কের দায়িত্ব পালন করে আসছেন।
স্থানীয় ও দলীয় সূত্রের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা স্থানীয় বিএনপির রাজনীতিতে সক্রিয়। সংগঠনের বিভিন্ন অনুষ্ঠান, মিছিল ও সমাবেশে তাঁদের সামনের সারিতে দেখা যায়।
পুলিশ জানায়, সম্প্রতি সার পাচারের তিনটি বড় চালান জব্দ এবং এ ঘটনায় জড়িত বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের দেওয়া তথ্য ও মোবাইল ফোনের কললিস্ট বিশ্লেষণ করে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েকজন নেতাকর্মীর সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। এর ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
জোরারগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিম বলেন, মিরসরাই বিশেষ অর্থনৈতিক অঞ্চল হয়ে মিয়ানমারে সার পাচার করে আসছে একটি অসাধু চক্র। নোয়াখালীর সুবর্ণচর এলাকার মাহে আলম মেম্বার ও তাঁর ভাই নুর উদ্দিন সার পাচারের চালান সম্পর্কে শওকত আকবর সোহাগকে জানান এবং স্থানীয়ভাবে সহযোগিতা করতে বলেন।
পরে শওকত আকবর সোহাগ মিরসরাই অর্থনৈতিক অঞ্চল দিয়ে ট্রাকভর্তি সার মুহুরী প্রজেক্টের বেড়িবাঁধ এলাকা হয়ে মিয়ানমারে পাচারের প্রলোভন দেখান। এ ঘটনায় ফাবিয়াতুল ফারাবিসহ গ্রেপ্তার ব্যক্তিরা পরস্পরের সহযোগিতায় সারের বস্তাগুলো মিয়ানমারে পাচারের চেষ্টা করেন। গ্রেপ্তারের পর আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
এদিকে সার পাচারে দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তার ও তাঁদের সম্পৃক্ততার বিষয়ে জানতে চাইলে মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল আউয়াল চৌধুরী বলেন, ইউরিয়া সার দেশের সম্পদ। সরকার কৃষকদের জন্য ভর্তুকি দিয়ে এ সার বিক্রি করে। অধিক মুনাফার আশায় সার পাচার করা গর্হিত ও অত্যন্ত নিন্দনীয় কাজ। সার পাচারে জড়িত সন্দেহে ইতোমধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময় অপরাধীদের বিরুদ্ধে আইনি ও সাংগঠনিক ব্যবস্থা নিয়ে আসছে।
মিরসরাই উপজেলার ১৬টি ইউনিয়নে বর্তমানে বিএনপির কোনো কমিটি নেই উল্লেখ করে তিনি আরও বলেন, মিরসরাই আসনের সংসদ সদস্য নুরুল আমিন অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের জন্য প্রশাসনকে নির্দেশনা দিয়েছেন।
এর আগে গত ৬ নভেম্বর রাত সাড়ে ১১টার দিকে মিরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের কচ্ছপিয়া মোড়ে অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া ৩০০ বস্তা ইউরিয়া সারসহ একটি ট্রাক জব্দ করে জোরারগঞ্জ থানা পুলিশ। এ সময় ট্রাকচালক মেহেদী হাসান রোমনকে (২৫) আটক করা হয়।
গত ৩১ অক্টোবর ভোরে উপজেলার জোরারগঞ্জ থানার মুহুরী প্রজেক্টের ৪০ নম্বর গেট এলাকায় অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের সময় ৩০১ বস্তা ইউরিয়া সারসহ দুটি ডাম্পট্রাক জব্দ করে পুলিশ। এ ঘটনায় আটজনকে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া গত ২৫ সেপ্টেম্বর উপজেলার ইছাখালী ইউনিয়নের বঙ্গোপসাগর উপকূলে সাগরপথে মিয়ানমারে পাচারের সময় ৯৭৫ বস্তা ইউরিয়া সারসহ তিনজনকে আটক করে বাংলাদেশ কোস্টগার্ড। এ সময় সার পরিবহনে ব্যবহৃত চারটি ট্রাক এবং পাচারের জন্য প্রস্তুত রাখা একটি মাছ ধরার ট্রলার জব্দ করা হয়।
মিয়ানমারে সার পাচার, বিএনপি-ছাত্রদলের ৩ নেতা গ্রেপ্তার
চট্টগ্রামের মিরসরাইয়ে উপকূলীয় এলাকা দিয়ে বঙ্গোপসাগর হয়ে বাংলাদেশ থেকে মিয়ানমারে সার পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিএনপি ও ছাত্রদলের নেতাসহ তিনজনকে গ্রেপ্তার
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
যে কোনো প্রেক্ষাপটে কারখানা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
২পা হারানো আব্দুর রহিমকে কৃত্রিম পা দিলেন প্রধানমন্ত্রী
৩বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা প্রকাশ, স্থান পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
৪সচিবালয়ে সার্বক্ষণিক পরিচয়পত্র প্রদর্শনের নির্দেশ
৫টাঙ্গাইলে ধর্ষণের পর ইট দিয়ে মুখ থেঁতলে দেয়া সেই শিশুকে প্রতিমন্ত্রীর নির্দেশে চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর
তুরাগে লাশ উদ্ধারের আগেই অতিরিক্ত ডিআইজি জহিরের বাসায় গ্রেপ্তার তৌসিফের বোন!
২দুঃসময়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখতে তৎপর অয়ন ওসমান
৩সাংবাদিকের ডান হাতে সমস্যা, তবু ‘ব্যাডটাচের’ অভিযোগ পরীমনির
৪এক মিনিটে ২ খুন, গুলি ছুড়তে ছুড়তে বীরদর্পে চলে যায় ৬ মুখোশধারী
৫পরমাণু হামলা চালাবে যুক্তরাষ্ট্র, নাগরিকদের সতর্ক করল ইরান
পা হারানো আব্দুর রহিমকে কৃত্রিম পা দিলেন প্রধানমন্ত্রী