চট্টগ্রামে ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’-এর কেন্দ্রীয় সভাপতি পরিচয় দেওয়া এক আইনজীবীকে হেফাজতে নিয়েছে পুলিশ। শনিবার ভোররাতে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে থানায় নেওয়া হয়।
ওই আইনজীবীর নাম মোহাম্মদ কামাল উদ্দিন। স্থানীয়রা তার বাসা ঘেরাও করে রেখেছেন—এমন খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এ সময় কয়েকজন ব্যক্তি বাসার বাইরে জড়ো হয়ে তাকে গণপিটুনি দেওয়ার চেষ্টা করেন বলে জানিয়েছে পুলিশ।
কামাল উদ্দিন চট্টগ্রাম জেলা যুবলীগ দক্ষিণের আইনবিষয়ক যুগ্ম সম্পাদক ছিলেন। আওয়ামী লীগ সরকারের সময় তিনি চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটরের দায়িত্বও পালন করেন।
সম্প্রতি নিজেকে ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’-এর সভাপতি দাবি করে আলোচনায় আসেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের সমালোচনা করে বেশ কয়েকটি ভিডিও পোস্ট করেন। সেসব ভিডিওর কিছু অংশ এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমেদ বলেন, রাতে স্থানীয় কয়েকজন যুবক কামাল উদ্দিনের বাসার বাইরে জড়ো হন। তারা নিজেদের বিএনপির কর্মী হিসেবে পরিচয় দেন। তাদের অভিযোগ, ওই বাসায় সন্দেহজনক কর্মকাণ্ড চলছিল।
ওসি বলেন, ‘তাকে গণপিটুনি দেওয়া হতে পারে—এমন আশঙ্কায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুলিশ তাকে থানায় নিয়ে আসে।’
তিনি আরও জানান, এখন পর্যন্ত কামাল উদ্দিনের বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পাওয়া গেলে তা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে ২০২২ সালে আওয়ামী লীগের প্রয়াত সংসদ সদস্য মোসলেম উদ্দিন আহমেদের বিরুদ্ধে চট্টগ্রামের একটি স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩০ লাখ টাকার মনোনয়ন-বাণিজ্যে জড়িত থাকার অভিযোগ তুলে আলোচনায় এসেছিলেন কামাল উদ্দিন। পরে এ ঘটনায় মোসলেম উদ্দিনের ঘনিষ্ঠ এক যুবলীগ নেতার বিরুদ্ধে আদালতে মামলাও করেন তিনি।
চট্টগ্রামে পুলিশ হেফাজতে ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি
চট্টগ্রামে ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’-এর কেন্দ্রীয় সভাপতি পরিচয় দেওয়া এক আইনজীবীকে হেফাজতে নিয়েছে পুলিশ। শনিবার ভোররাতে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক এলাকার
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
যে কোনো প্রেক্ষাপটে কারখানা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
২পা হারানো আব্দুর রহিমকে কৃত্রিম পা দিলেন প্রধানমন্ত্রী
৩বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা প্রকাশ, স্থান পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
৪সচিবালয়ে সার্বক্ষণিক পরিচয়পত্র প্রদর্শনের নির্দেশ
৫টাঙ্গাইলে ধর্ষণের পর ইট দিয়ে মুখ থেঁতলে দেয়া সেই শিশুকে প্রতিমন্ত্রীর নির্দেশে চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর
তুরাগে লাশ উদ্ধারের আগেই অতিরিক্ত ডিআইজি জহিরের বাসায় গ্রেপ্তার তৌসিফের বোন!
২দুঃসময়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখতে তৎপর অয়ন ওসমান
৩সাংবাদিকের ডান হাতে সমস্যা, তবু ‘ব্যাডটাচের’ অভিযোগ পরীমনির
৪এক মিনিটে ২ খুন, গুলি ছুড়তে ছুড়তে বীরদর্পে চলে যায় ৬ মুখোশধারী
৫পরমাণু হামলা চালাবে যুক্তরাষ্ট্র, নাগরিকদের সতর্ক করল ইরান
পা হারানো আব্দুর রহিমকে কৃত্রিম পা দিলেন প্রধানমন্ত্রী