নোয়াখালীর বেগমগঞ্জে তৃতীয় শ্রেণির ৯ বছর বয়সী এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে সাইফুল ইসলাম নামে এক মাদ্রাসাশিক্ষককে পিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। গুরুতর আহত অবস্থায় পুলিশ তাকে হাসপাতালে ভর্তি করেছে।
শনিবার (১৪ নভেম্বর) বিকেলে উপজেলার ছয়ানী ইউনিয়নের মারকাযে আহমদ ছয়ানী মাদরাসা প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। অভিযুক্ত সাইফুল ওই মাদরাসার সহকারী শিক্ষক।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে মাদরাসায় গিয়ে ছুটির পর বাড়ি ফেরে শিশুটি। পরে মায়ের কাছে শিক্ষক সাইফুলের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করে সে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা মাদরাসায় গিয়ে শিক্ষককে আটক করে মারধর করেন। পরে পুলিশ তাকে উদ্ধার করে।
স্থানীয়দের অভিযোগ, ওই শিক্ষক এর আগেও একাধিকবার এমন ঘটনা ঘটিয়েছেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীর শাস্তি দাবি করেছেন।
বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুল কবির জানান, খবর পেয়ে অতিরিক্ত পুলিশ নিয়ে শিক্ষককে উদ্ধার করা হয়েছে। অভিযোগটি তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
তৃতীয় শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানি, মাদরাসাশিক্ষককে বেদম পিটুনি
নোয়াখালীর বেগমগঞ্জে তৃতীয় শ্রেণির ৯ বছর বয়সী এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে সাইফুল ইসলাম নামে এক মাদ্রাসাশিক্ষককে পিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থান
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
যে কোনো প্রেক্ষাপটে কারখানা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
২পা হারানো আব্দুর রহিমকে কৃত্রিম পা দিলেন প্রধানমন্ত্রী
৩বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা প্রকাশ, স্থান পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
৪সচিবালয়ে সার্বক্ষণিক পরিচয়পত্র প্রদর্শনের নির্দেশ
৫টাঙ্গাইলে ধর্ষণের পর ইট দিয়ে মুখ থেঁতলে দেয়া সেই শিশুকে প্রতিমন্ত্রীর নির্দেশে চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর
তুরাগে লাশ উদ্ধারের আগেই অতিরিক্ত ডিআইজি জহিরের বাসায় গ্রেপ্তার তৌসিফের বোন!
২দুঃসময়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখতে তৎপর অয়ন ওসমান
৩সাংবাদিকের ডান হাতে সমস্যা, তবু ‘ব্যাডটাচের’ অভিযোগ পরীমনির
৪এক মিনিটে ২ খুন, গুলি ছুড়তে ছুড়তে বীরদর্পে চলে যায় ৬ মুখোশধারী
৫পরমাণু হামলা চালাবে যুক্তরাষ্ট্র, নাগরিকদের সতর্ক করল ইরান
পা হারানো আব্দুর রহিমকে কৃত্রিম পা দিলেন প্রধানমন্ত্রী