Morning Times
সাম্প্রতিক
সদ্যপা হারানো আব্দুর রহিমকে কৃত্রিম পা দিলেন প্রধানমন্ত্রী সদ্যবিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা প্রকাশ, স্থান পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্যআত্মরক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে পারবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্যএমপি নুসরাতের বাবার বিরুদ্ধে ভাঙচুর, মারধর ও জমি দখলের মামলা সদ্যটানা পাঁচ মাস বিদ্যুৎ নেই বাংলাদেশের ৩৫টি গ্রামে, কারণ কী? সদ্যমাদক সেবনের ভিডিও করায় বিএনপি নেতার মামলা, ৪ সাংবাদিক কারাগারে সদ্যওসিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি, ‘ডিসেম্বরের পরও চাকরি করতে হবে’ সদ্যযশোরের কেশবপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লিফলেট বিতরণ সদ্যডিসেম্বরে সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে থাকবে জামায়াত: শফিকুর রহমান সদ্যসালমান খানকে হত্যার হুমকি দেওয়া ভারতের গ্যাংস্টার বিষ্ণোইয়ের নিশানায় এবার এনসিপি নেত্রী মিতু সদ্যপা হারানো আব্দুর রহিমকে কৃত্রিম পা দিলেন প্রধানমন্ত্রী সদ্যবিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা প্রকাশ, স্থান পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্যআত্মরক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে পারবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্যএমপি নুসরাতের বাবার বিরুদ্ধে ভাঙচুর, মারধর ও জমি দখলের মামলা সদ্যটানা পাঁচ মাস বিদ্যুৎ নেই বাংলাদেশের ৩৫টি গ্রামে, কারণ কী? সদ্যমাদক সেবনের ভিডিও করায় বিএনপি নেতার মামলা, ৪ সাংবাদিক কারাগারে সদ্যওসিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি, ‘ডিসেম্বরের পরও চাকরি করতে হবে’ সদ্যযশোরের কেশবপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লিফলেট বিতরণ সদ্যডিসেম্বরে সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে থাকবে জামায়াত: শফিকুর রহমান সদ্যসালমান খানকে হত্যার হুমকি দেওয়া ভারতের গ্যাংস্টার বিষ্ণোইয়ের নিশানায় এবার এনসিপি নেত্রী মিতু
ট্রেন্ডিং ক্রিকেট চলচ্চিত্র জলবায়ু ফুটবল শিক্ষানীতি শেয়ারবাজার

আত্মসমর্পণের আগে পাসপোর্টের আপিল করতে পারে না পলাতক আসামি: শিশির মনির

আত্মসমর্পণের আগে পাসপোর্টের আপিল করতে পারে না পলাতক আসামি: শিশির মনির
ছবি: সংগৃহীত

আত্মসমর্পণ না করে কোনো পলাতক আসামি পাসপোর্টের জন্য আপিল করতে পারেন না বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের সামনে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

শিশির মনির বলেন, মানবিক বিবেচনায় এবং বাংলাদেশে নিরাপত্তা হুমকির কারণে ভারত সরকার শেখ হাসিনাকে শর্তসাপেক্ষে আশ্রয় দিয়েছে। ফলে ভারত সরকারের সিদ্ধান্ত পরিবর্তন না হলে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর সম্ভাবনা নেই।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট গত বছরের ৭ জানুয়ারি বাতিল করা হয়েছে উল্লেখ করে এই আইনজীবী বলেন, কারও পাসপোর্ট বাতিল হলে আইন অনুযায়ী আপিল করতে হয়। পাসপোর্ট বাতিল হওয়ার পর নতুন করে পাসপোর্ট ইস্যুর আবেদন করার সুযোগ নেই। এ ক্ষেত্রে একমাত্র আইনি পথ হলো আপিল করা। তবে শেখ হাসিনার পাসপোর্টের বিষয়ে সে ধরনের কোনো আপিল করা হয়নি।

তিনি আরও বলেন, পাসপোর্টের জন্য আপিল করাও একটি আইনি পদক্ষেপ। কোনো পলাতক আসামি আইনের অধীনে আবেদন করতে পারেন না। এ ধরনের আবেদন করতে হলে প্রথমে তাঁকে আইনের কাছে আত্মসমর্পণ করতে হবে।

এদিকে, নিজ কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত। তাই পাসপোর্ট আইন অনুযায়ী তাঁকে পাসপোর্ট দেওয়ার কোনো সুযোগ নেই।

শেখ হাসিনা আদৌ ভারতে অবস্থান করছেন কি না, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন চিফ প্রসিকিউটর। তিনি বলেন, ভারত থেকে শেখ হাসিনার নামে যেসব বক্তব্য প্রচারিত হয়েছে, সেগুলোতে তাঁকে দেখা যায়নি। ভার্চুয়াল মাধ্যমে প্রচারিত বক্তব্যগুলো সত্যিই তাঁর কি না, সেটিও স্পষ্ট নয়।​​

মন্তব্য (0)

সাইন-ইন

মন্তব্য প্রকাশের আগে মডারেশন পাস করবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

সর্বশেষ
জনপ্রিয়