দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিক নাশকতা, ককটেল বিস্ফোরণ, হামলা ও সহিংসতার ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এ বিষয়ে স্পষ্ট বক্তব্য দাবি করে তিনি বলেছেন, বিরোধী দল হিসেবে সরকারের ব্যর্থতার দায় নিতে চান না। তবে সরকার ব্যর্থ হলে বিরোধী দলও বসে থাকবে না।
মঙ্গলবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় সংসদের সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।
দায়িত্বশীল বিরোধী দল হিসেবে ভূমিকা পালনের আগ্রহ প্রকাশ করে শফিকুর রহমান বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী যদি একাই পরিস্থিতি সামাল দিতে চান, তাহলে যেন তা স্পষ্ট করেন। আর বিরোধী দলের সহযোগিতা প্রয়োজন হলে সেটিও জানাতে হবে। দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কাছ থেকে সুস্পষ্ট বক্তব্য ও কার্যকর পদক্ষেপ চান তাঁরা।
আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে কার্যত অকার্যকর মনে হচ্ছে বলে মন্তব্য করেন বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, দেশের বিভিন্ন এলাকায় গত কয়েক দিন ধরে ধারাবাহিকভাবে নাশকতামূলক কর্মকাণ্ড চলছে। আর্মি গলফ ক্লাব, পুলিশের বিশেষ শাখার (এসবি) সদর দপ্তরের সামনে, থানার ফটক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে টানা তিন দিন এ ধরনের ঘটনা ঘটেছে। সর্বশেষ ঘটনায় দুজন আহত হয়েছেন।
সীমান্ত ও পার্বত্য এলাকায় সন্ত্রাসীদের দমনে অভিযান চালাতে গিয়ে এক তরুণ সেনাসদস্যের মৃত্যুর ঘটনা এবং সাজেক ভ্যালিকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির বিষয়টিও তুলে ধরেন তিনি।
এ ছাড়া গোপালগঞ্জে পুলিশের গাড়িতে একাধিকবার হামলা ও অগ্নিসংযোগ, সরকারি দলের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাট এবং বিভিন্ন স্থানে বিরোধী দলের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ করেন শফিকুর রহমান।
তিনি বলেন, এসব বিষয়ে আগেও স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। কিন্তু পরিস্থিতির উন্নতি না হয়ে বরং অবনতি হচ্ছে। এতগুলো ঘটনা ঘটলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোথায় কাদের গ্রেপ্তার করেছে, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। বরং সাধারণ মানুষই তিন-চারজনকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিয়েছে।
দেশে বিজিবি, এসবি, এপিবিএন, নিয়মিত পুলিশ ও আনসার ব্যাটালিয়নের মতো একাধিক বাহিনী থাকার পরও কেন এমন পরিস্থিতি তৈরি হয়েছে, সেই প্রশ্ন তোলেন বিরোধীদলীয় নেতা।
তিনি বলেন, গত দুই থেকে চার দিনের উদ্বেগজনক পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে বক্তব্য দেবেন বলে তাঁরা আশা করেছিলেন। কিন্তু দুই দিন পেরিয়ে গেলেও এ বিষয়ে কোনো উদ্যোগ বা বক্তব্য দেখা যায়নি।
শফিকুর রহমান বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে যে উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি হয়েছে, তার দায় সরকার এবং বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোনোভাবেই এড়াতে পারে না।
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিরোধী দলের ওপর দমন-পীড়নের অভিজ্ঞতার কথা তুলে ধরে জামায়াতে ইসলামীর এ নেতা বলেন, ওই সময়ে তাঁদের দল নিষিদ্ধ না হলেও কার্যালয় তালাবদ্ধ করা হয়েছিল এবং নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছিল। বৈধ রাজনৈতিক দল হওয়া সত্ত্বেও তাঁরা ঘর থেকে বের হতে পারেননি।
তিনি আরও বলেন, তখন কোনো মিছিল বের করার আগেই তাঁদের ধারণা থাকত, অন্তত দুটি মামলা হবে এবং কয়েকজন নেতাকর্মীকে কারাগারে যেতে হবে। অথচ বর্তমানে ধারাবাহিকভাবে বিভিন্ন সহিংসতার ঘটনা ঘটলেও আইন প্রয়োগের দৃশ্যমান কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না।
সরকার ব্যর্থ হলে বিরোধী দল দায়িত্ব পালন করবে: শফিকুর রহমান
দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিক নাশকতা, ককটেল বিস্ফোরণ, হামলা ও সহিংসতার ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
যে কোনো প্রেক্ষাপটে কারখানা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
২পা হারানো আব্দুর রহিমকে কৃত্রিম পা দিলেন প্রধানমন্ত্রী
৩বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা প্রকাশ, স্থান পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
৪সচিবালয়ে সার্বক্ষণিক পরিচয়পত্র প্রদর্শনের নির্দেশ
৫টাঙ্গাইলে ধর্ষণের পর ইট দিয়ে মুখ থেঁতলে দেয়া সেই শিশুকে প্রতিমন্ত্রীর নির্দেশে চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর
তুরাগে লাশ উদ্ধারের আগেই অতিরিক্ত ডিআইজি জহিরের বাসায় গ্রেপ্তার তৌসিফের বোন!
২দুঃসময়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখতে তৎপর অয়ন ওসমান
৩সাংবাদিকের ডান হাতে সমস্যা, তবু ‘ব্যাডটাচের’ অভিযোগ পরীমনির
৪এক মিনিটে ২ খুন, গুলি ছুড়তে ছুড়তে বীরদর্পে চলে যায় ৬ মুখোশধারী
৫পরমাণু হামলা চালাবে যুক্তরাষ্ট্র, নাগরিকদের সতর্ক করল ইরান
পা হারানো আব্দুর রহিমকে কৃত্রিম পা দিলেন প্রধানমন্ত্রী