Morning Times
সাম্প্রতিক
সদ্যপা হারানো আব্দুর রহিমকে কৃত্রিম পা দিলেন প্রধানমন্ত্রী সদ্যবিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা প্রকাশ, স্থান পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্যআত্মরক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে পারবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্যএমপি নুসরাতের বাবার বিরুদ্ধে ভাঙচুর, মারধর ও জমি দখলের মামলা সদ্যটানা পাঁচ মাস বিদ্যুৎ নেই বাংলাদেশের ৩৫টি গ্রামে, কারণ কী? সদ্যমাদক সেবনের ভিডিও করায় বিএনপি নেতার মামলা, ৪ সাংবাদিক কারাগারে সদ্যওসিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি, ‘ডিসেম্বরের পরও চাকরি করতে হবে’ সদ্যযশোরের কেশবপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লিফলেট বিতরণ সদ্যডিসেম্বরে সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে থাকবে জামায়াত: শফিকুর রহমান সদ্যসালমান খানকে হত্যার হুমকি দেওয়া ভারতের গ্যাংস্টার বিষ্ণোইয়ের নিশানায় এবার এনসিপি নেত্রী মিতু সদ্যপা হারানো আব্দুর রহিমকে কৃত্রিম পা দিলেন প্রধানমন্ত্রী সদ্যবিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা প্রকাশ, স্থান পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্যআত্মরক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে পারবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্যএমপি নুসরাতের বাবার বিরুদ্ধে ভাঙচুর, মারধর ও জমি দখলের মামলা সদ্যটানা পাঁচ মাস বিদ্যুৎ নেই বাংলাদেশের ৩৫টি গ্রামে, কারণ কী? সদ্যমাদক সেবনের ভিডিও করায় বিএনপি নেতার মামলা, ৪ সাংবাদিক কারাগারে সদ্যওসিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি, ‘ডিসেম্বরের পরও চাকরি করতে হবে’ সদ্যযশোরের কেশবপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লিফলেট বিতরণ সদ্যডিসেম্বরে সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে থাকবে জামায়াত: শফিকুর রহমান সদ্যসালমান খানকে হত্যার হুমকি দেওয়া ভারতের গ্যাংস্টার বিষ্ণোইয়ের নিশানায় এবার এনসিপি নেত্রী মিতু
ট্রেন্ডিং ক্রিকেট চলচ্চিত্র জলবায়ু ফুটবল শিক্ষানীতি শেয়ারবাজার

এমপির নুসরাতের বাড়িতে আগুন

কুষ্টিয়া জেলা আ.লীগের দায় স্বীকার, দায়মুক্তি দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী: নাহিদ

কুষ্টিয়া জেলা আ.লীগের দায় স্বীকার, দায়মুক্তি দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী: নাহিদ
ছবি: সংগৃহীত

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ নিজেরাই দায় স্বীকার করেছে। অথচ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সংসদে দাঁড়িয়ে হামলাকারীদের দায়মুক্তি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাব দিতে গিয়ে তিনি এ অভিযোগ করেন।

এর আগে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ দাবি করেন, ঘটনাস্থলের প্রাথমিক তদন্ত ও সংগৃহীত ছবি পর্যালোচনায় দেখা গেছে, বাড়িটি অনেকটা পুরোনো ও পরিত্যক্ত ছিল। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনাই বেশি। সেখানে পেট্রোল বোমা নিক্ষেপের কোনো আলামত বা সাক্ষী পাওয়া যায়নি বলেও জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের বিরোধিতা করে নাহিদ ইসলাম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে পতিত ফ্যাসিস্ট শক্তির উল্লাস দেখা গেছে। কুষ্টিয়া জেলা আওয়ামী লীগও নিজেরাই এ ঘটনার দায় স্বীকার করেছে। অথচ স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে এসে তাদের দায়মুক্তি দিচ্ছেন। তিনি আশা করেছিলেন, মন্ত্রী জানাবেন কত ঘণ্টার মধ্যে দোষীদের শনাক্ত করে গ্রেপ্তার ও বিচারের আওতায় আনা হবে। কিন্তু দুঃখজনকভাবে তিনি পুরোপুরি ‘ডিনায়াল মোডে’ চলে গেছেন।

স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া তথ্যের অসারতা তুলে ধরে এনসিপির আহ্বায়ক বলেন, মন্ত্রী অনেক তথ্য ও ছবির কথা উল্লেখ করেছেন। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে, বাইরে থেকে কোনো একটি বস্তু নিক্ষেপের পর মুহূর্তেই পুরো বাড়িতে আগুন ধরে যায়। বাড়িটি পরিত্যক্ত কিংবা শুধু গবাদিপশু রাখার ঘর ছিল না। সেখানে কেয়ারটেকারের পরিবারসহ সংসদ সদস্যের আত্মীয়স্বজন বসবাস করতেন। গতকাল রাতেও সেখানে মানুষ ছিলেন। ফলে বড় ধরনের প্রাণহানির ঘটনাও ঘটতে পারত।

হামলার আশঙ্কার কথা আগেই পুলিশকে জানানো হয়েছিল উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, সংসদ সদস্য নুসরাত তাবাসসুমকে গত কয়েক দিন ধরে ফোনে হামলার হুমকি দেওয়া হচ্ছিল। এ বিষয়ে তিনি দুই দিন আগেই থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।

দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করে তিনি বলেন, বাসে আগুন লেগে মানুষ মারা যাচ্ছে, বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরিত হচ্ছে, সংসদ সদস্যের বাড়িতে আগুন দেওয়া হচ্ছে এবং গণঅভ্যুত্থানের সমন্বয়কদের রামদা দিয়ে কোপানো হচ্ছে—এটাই বর্তমানে বাংলাদেশের সামগ্রিক চিত্র। স্বরাষ্ট্রমন্ত্রী যদি এসব ঘটনা অস্বীকার করে যান, তাহলে আমাদের আর কিছু বলার থাকে না।

বক্তব্যের শেষে নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থানের একজন নেত্রী ও বিরোধীদলীয় সংসদ সদস্যের বাড়িতে আগুন দেওয়ার পর সরকার কী ধরনের আচরণ ও ভূমিকা রাখছে, তা আজ দেশের মানুষ প্রত্যক্ষ করেছে।​

মন্তব্য (0)

সাইন-ইন

মন্তব্য প্রকাশের আগে মডারেশন পাস করবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

সর্বশেষ
জনপ্রিয়