রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িতদের অধিকাংশকেই ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) এসব ঘটনায় অন্তত ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের সংখ্যা আরও বাড়তে পারে।
মঙ্গলবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এ তথ্য জানান উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন।
তিনি জানান, ককটেল নিক্ষেপের সময় ৯ জনের বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে সাতটি ককটেল ও দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
নগরজুড়ে গোয়েন্দা নজরদারিতে কোনো ঘাটতি নেই উল্লেখ করে মো. আকতার হোসেন বলেন, দেশজুড়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা চলছে। এ ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সারা দেশে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। ডিএমপির অভিযানও অব্যাহত রয়েছে।
যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ, হাতেনাতে গ্রেপ্তার ৩৩
রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িতদের অধিকাংশকেই ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) এসব ঘটনায় অন্তত ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
যে কোনো প্রেক্ষাপটে কারখানা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
২পা হারানো আব্দুর রহিমকে কৃত্রিম পা দিলেন প্রধানমন্ত্রী
৩বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা প্রকাশ, স্থান পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
৪সচিবালয়ে সার্বক্ষণিক পরিচয়পত্র প্রদর্শনের নির্দেশ
৫টাঙ্গাইলে ধর্ষণের পর ইট দিয়ে মুখ থেঁতলে দেয়া সেই শিশুকে প্রতিমন্ত্রীর নির্দেশে চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর
তুরাগে লাশ উদ্ধারের আগেই অতিরিক্ত ডিআইজি জহিরের বাসায় গ্রেপ্তার তৌসিফের বোন!
২দুঃসময়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখতে তৎপর অয়ন ওসমান
৩সাংবাদিকের ডান হাতে সমস্যা, তবু ‘ব্যাডটাচের’ অভিযোগ পরীমনির
৪এক মিনিটে ২ খুন, গুলি ছুড়তে ছুড়তে বীরদর্পে চলে যায় ৬ মুখোশধারী
৫পরমাণু হামলা চালাবে যুক্তরাষ্ট্র, নাগরিকদের সতর্ক করল ইরান
পা হারানো আব্দুর রহিমকে কৃত্রিম পা দিলেন প্রধানমন্ত্রী