Morning Times
সাম্প্রতিক
সদ্যপা হারানো আব্দুর রহিমকে কৃত্রিম পা দিলেন প্রধানমন্ত্রী সদ্যবিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা প্রকাশ, স্থান পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্যআত্মরক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে পারবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্যএমপি নুসরাতের বাবার বিরুদ্ধে ভাঙচুর, মারধর ও জমি দখলের মামলা সদ্যটানা পাঁচ মাস বিদ্যুৎ নেই বাংলাদেশের ৩৫টি গ্রামে, কারণ কী? সদ্যমাদক সেবনের ভিডিও করায় বিএনপি নেতার মামলা, ৪ সাংবাদিক কারাগারে সদ্যওসিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি, ‘ডিসেম্বরের পরও চাকরি করতে হবে’ সদ্যযশোরের কেশবপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লিফলেট বিতরণ সদ্যডিসেম্বরে সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে থাকবে জামায়াত: শফিকুর রহমান সদ্যসালমান খানকে হত্যার হুমকি দেওয়া ভারতের গ্যাংস্টার বিষ্ণোইয়ের নিশানায় এবার এনসিপি নেত্রী মিতু সদ্যপা হারানো আব্দুর রহিমকে কৃত্রিম পা দিলেন প্রধানমন্ত্রী সদ্যবিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা প্রকাশ, স্থান পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্যআত্মরক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে পারবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্যএমপি নুসরাতের বাবার বিরুদ্ধে ভাঙচুর, মারধর ও জমি দখলের মামলা সদ্যটানা পাঁচ মাস বিদ্যুৎ নেই বাংলাদেশের ৩৫টি গ্রামে, কারণ কী? সদ্যমাদক সেবনের ভিডিও করায় বিএনপি নেতার মামলা, ৪ সাংবাদিক কারাগারে সদ্যওসিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি, ‘ডিসেম্বরের পরও চাকরি করতে হবে’ সদ্যযশোরের কেশবপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লিফলেট বিতরণ সদ্যডিসেম্বরে সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে থাকবে জামায়াত: শফিকুর রহমান সদ্যসালমান খানকে হত্যার হুমকি দেওয়া ভারতের গ্যাংস্টার বিষ্ণোইয়ের নিশানায় এবার এনসিপি নেত্রী মিতু
ট্রেন্ডিং ক্রিকেট চলচ্চিত্র জলবায়ু ফুটবল শিক্ষানীতি শেয়ারবাজার

খিলগাঁও থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

খিলগাঁও থানার ভেতরে ককটেল বিস্ফোরণ
ছবি: সংগৃহীত

রাজধানীর খিলগাঁও থানা প্রাঙ্গণে ঢুকে পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। বুধবার রাত ৯টার দিকে থানার সীমানার ভেতরে নারী ও শিশু হেল্পডেস্ক কক্ষের সামনের আমগাছের নিচে এ ঘটনা ঘটে। আকস্মিক এ হামলায় কোনো পুলিশ সদস্য বা সাধারণ নাগরিক হতাহত হননি।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন খিলগাঁও থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মো. ফখরুল ইসলাম। তিনি জানান, রাত ৯টার দিকে একটি মোটরসাইকেলে কয়েকজন দুর্বৃত্ত থানার প্রধান ফটকের বাইরে এসে থামে। কিছু বুঝে ওঠার আগেই তারা বাইরে থেকে থানা চত্বর লক্ষ্য করে পরপর দুটি ককটেল ছুড়ে দ্রুত পালিয়ে যায়। ককটেল দুটি নারী ও শিশু হেল্পডেস্ক ভবনের সামনের আমগাছের নিচে বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে সেখানে ধোঁয়ার সৃষ্টি হয়।

এসআই ফখরুল ইসলাম আরও জানান, বিস্ফোরণের পর থানা প্রাঙ্গণে আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার পর আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। মোটরসাইকেলে থাকা হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে থানা ও গোয়েন্দা পুলিশের একাধিক দল কাজ করছে। তারা আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ অভিযান চালাচ্ছে।​

মন্তব্য (0)

সাইন-ইন

মন্তব্য প্রকাশের আগে মডারেশন পাস করবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

সর্বশেষ
জনপ্রিয়