Morning Times
সাম্প্রতিক
সদ্যপা হারানো আব্দুর রহিমকে কৃত্রিম পা দিলেন প্রধানমন্ত্রী সদ্যবিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা প্রকাশ, স্থান পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্যআত্মরক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে পারবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্যএমপি নুসরাতের বাবার বিরুদ্ধে ভাঙচুর, মারধর ও জমি দখলের মামলা সদ্যটানা পাঁচ মাস বিদ্যুৎ নেই বাংলাদেশের ৩৫টি গ্রামে, কারণ কী? সদ্যমাদক সেবনের ভিডিও করায় বিএনপি নেতার মামলা, ৪ সাংবাদিক কারাগারে সদ্যওসিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি, ‘ডিসেম্বরের পরও চাকরি করতে হবে’ সদ্যযশোরের কেশবপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লিফলেট বিতরণ সদ্যডিসেম্বরে সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে থাকবে জামায়াত: শফিকুর রহমান সদ্যসালমান খানকে হত্যার হুমকি দেওয়া ভারতের গ্যাংস্টার বিষ্ণোইয়ের নিশানায় এবার এনসিপি নেত্রী মিতু সদ্যপা হারানো আব্দুর রহিমকে কৃত্রিম পা দিলেন প্রধানমন্ত্রী সদ্যবিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা প্রকাশ, স্থান পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্যআত্মরক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে পারবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্যএমপি নুসরাতের বাবার বিরুদ্ধে ভাঙচুর, মারধর ও জমি দখলের মামলা সদ্যটানা পাঁচ মাস বিদ্যুৎ নেই বাংলাদেশের ৩৫টি গ্রামে, কারণ কী? সদ্যমাদক সেবনের ভিডিও করায় বিএনপি নেতার মামলা, ৪ সাংবাদিক কারাগারে সদ্যওসিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি, ‘ডিসেম্বরের পরও চাকরি করতে হবে’ সদ্যযশোরের কেশবপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লিফলেট বিতরণ সদ্যডিসেম্বরে সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে থাকবে জামায়াত: শফিকুর রহমান সদ্যসালমান খানকে হত্যার হুমকি দেওয়া ভারতের গ্যাংস্টার বিষ্ণোইয়ের নিশানায় এবার এনসিপি নেত্রী মিতু
ট্রেন্ডিং ক্রিকেট চলচ্চিত্র জলবায়ু ফুটবল শিক্ষানীতি শেয়ারবাজার

রাজধানীর কল্যাণপুরে ককটেল বিস্ফোরণ, আটক যুবদল কর্মী

রাজধানীর কল্যাণপুরে ককটেল বিস্ফোরণ, আটক যুবদল কর্মী
ছবি: সংগৃহীত

রাজধানীর কল্যাণপুরে দুটি স্থানে ১০টি পটকা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর দেড়টার দিকে দারুস সালাম থানাধীন এলাকায় এসব বিস্ফোরণ ঘটে। এতে কেউ হতাহত হয়নি। এ ঘটনায় জাহাঙ্গীর (৪০) নামে আদাবর থানা যুবদলের এক কর্মীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।

পুলিশ জানায়, কল্যাণপুরের সাফা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনের সড়ক এবং খাজা মার্কেটের সামনের ওভারব্রিজের গোড়ায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। কয়েকটি মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা দুই স্থানে ককটেল নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। এ সময় সন্দেহভাজন হিসেবে জাহাঙ্গীরকে আটক করেন স্থানীয়রা।

দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল জানান, কয়েকটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা দুই স্থানে প্রায় ১০টি পটকা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা জাহাঙ্গীর নামে একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। তিনি আদাবর থানা যুবদলের কর্মী। এ ঘটনায় মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ কাজ করছে।

পুলিশ আরও জানায়, বিস্ফোরণের ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বর্তমানে ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। 


সূত্র: ইটিভি

 


মন্তব্য (0)

সাইন-ইন

মন্তব্য প্রকাশের আগে মডারেশন পাস করবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

সর্বশেষ
জনপ্রিয়