Morning Times
সাম্প্রতিক
সদ্যপা হারানো আব্দুর রহিমকে কৃত্রিম পা দিলেন প্রধানমন্ত্রী সদ্যবিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা প্রকাশ, স্থান পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্যআত্মরক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে পারবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্যএমপি নুসরাতের বাবার বিরুদ্ধে ভাঙচুর, মারধর ও জমি দখলের মামলা সদ্যটানা পাঁচ মাস বিদ্যুৎ নেই বাংলাদেশের ৩৫টি গ্রামে, কারণ কী? সদ্যমাদক সেবনের ভিডিও করায় বিএনপি নেতার মামলা, ৪ সাংবাদিক কারাগারে সদ্যওসিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি, ‘ডিসেম্বরের পরও চাকরি করতে হবে’ সদ্যযশোরের কেশবপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লিফলেট বিতরণ সদ্যডিসেম্বরে সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে থাকবে জামায়াত: শফিকুর রহমান সদ্যসালমান খানকে হত্যার হুমকি দেওয়া ভারতের গ্যাংস্টার বিষ্ণোইয়ের নিশানায় এবার এনসিপি নেত্রী মিতু সদ্যপা হারানো আব্দুর রহিমকে কৃত্রিম পা দিলেন প্রধানমন্ত্রী সদ্যবিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা প্রকাশ, স্থান পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্যআত্মরক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে পারবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্যএমপি নুসরাতের বাবার বিরুদ্ধে ভাঙচুর, মারধর ও জমি দখলের মামলা সদ্যটানা পাঁচ মাস বিদ্যুৎ নেই বাংলাদেশের ৩৫টি গ্রামে, কারণ কী? সদ্যমাদক সেবনের ভিডিও করায় বিএনপি নেতার মামলা, ৪ সাংবাদিক কারাগারে সদ্যওসিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি, ‘ডিসেম্বরের পরও চাকরি করতে হবে’ সদ্যযশোরের কেশবপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লিফলেট বিতরণ সদ্যডিসেম্বরে সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে থাকবে জামায়াত: শফিকুর রহমান সদ্যসালমান খানকে হত্যার হুমকি দেওয়া ভারতের গ্যাংস্টার বিষ্ণোইয়ের নিশানায় এবার এনসিপি নেত্রী মিতু
ট্রেন্ডিং ক্রিকেট চলচ্চিত্র জলবায়ু ফুটবল শিক্ষানীতি শেয়ারবাজার

প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে ‘মদ খেয়ে’ হাসিনার নামে স্লোগান, আটক ৩

প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে ‘মদ খেয়ে’ হাসিনার নামে স্লোগান, আটক ৩
ছবি: সংগৃহীত

রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে প্রায় এক কিলোমিটার দূরে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ ও ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগান দেওয়ার অভিযোগে তিন যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন ছাত্রদলের এক নেতা। এ সময় আরও চার যুবক মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান বলে দাবি করেছেন ওই নেতা।

মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে গুলশান-২ নম্বর চত্বরের কাছে ওয়েস্টিন হোটেলের সামনে এ ঘটনা ঘটে। পরে আটক তিন যুবককে জিজ্ঞাসাবাদের জন্য গুলশান থানায় নিয়ে যায় পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন মাদারীপুরের কালকিনি উপজেলার সাব্বির হোসেন (২৯), পুরান ঢাকার চকবাজারের ফারহান আহম্মেদ (২৪) ও নাটোরের বড়াইগ্রাম উপজেলার সজিবুর রহমান (৩০)। সাব্বির মিরপুর-২ এবং সজিবুর মহাখালীর ওয়্যারলেস এলাকায় বসবাস করেন।

তিন যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহিম।

তিনি সংবাদমাধ্যমকে জানান, রাতে গুলশান হয়ে বনশ্রীর বাসায় ফিরছিলেন তিনি। পথে ওয়েস্টিন হোটেলের সামনে কয়েক যুবককে শেখ হাসিনার নামে স্লোগান দিতে শুনে গাড়ি থামান। সেখানে চারটি মোটরসাইকেল রাখা ছিল। যুবকদের পরিচয় জানতে চাইলে তাদের চারজন মোটরসাইকেল নিয়ে দ্রুত সেখান থেকে চলে যান। তবে বাকি তিনজনকে আটকে রেখে পুলিশে খবর দেন তিনি।

রহিম আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে আটক যুবকদের জিজ্ঞাসাবাদ করে। এ সময় তারা দাবি করেন, মদ্যপ অবস্থায় না বুঝেই শেখ হাসিনার নামে স্লোগান দিয়েছেন। এ জন্য দুঃখ প্রকাশও করেন তারা। পরে পুলিশ তাদের থানায় নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, তিন যুবককে আটকের পর ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় জমে। অনেকে তাদের ঘিরে রাখেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আটক ব্যক্তিদের থানায় নিয়ে যায়।

ঘটনাস্থলে উপস্থিত এক সাংবাদিক নাম প্রকাশ না করার শর্তে সংবাদমাধ্যমকে জানান, কয়েকজন যুবককে শেখ হাসিনার নামে স্লোগান দিতে শুনেছেন তিনি। পরে তাদের কয়েকজনকে মোটরসাইকেল নিয়ে চলে যেতে দেখেন। এ সময় অন্য একজনকে দৌড়ে তাদের ধরার চেষ্টা করতেও দেখেন তিনি।

তবে আটক যুবকদের রাজনৈতিক পরিচয় সম্পর্কে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য নিশ্চিত করা হয়নি।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর দিবাগত রাত তিনটার দিকে সংবাদমাধ্যমকে বলেন, তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে।

তবে আটক ব্যক্তিদের বিরুদ্ধে কী অভিযোগে মামলা করা হবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানাননি পুলিশের এই কর্মকর্তা।​

মন্তব্য (0)

সাইন-ইন

মন্তব্য প্রকাশের আগে মডারেশন পাস করবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

সর্বশেষ
জনপ্রিয়