সকালে মুঠোফোনে খবর আসে, তাঁদের বোন আর বেঁচে নেই। স্বামী রুবেল ফোন করে জানিয়েছেন, ‘আপনাদের বোন মারা গেছে, এসে লাশ নিয়ে যান।’ খবর পেয়ে রাজধানীর পশ্চিম জুরাইনের ভাড়া বাসায় ছুটে যান পরিবারের সদস্যরা। সেখানে গিয়ে খাটের ওপর সূচনা আক্তারের (২৫) নিথর দেহ পড়ে থাকতে দেখেন তাঁরা।
সূচনার গলায় দড়ি প্যাঁচানো ছিল। তবে সে সময় বাসায় তাঁর স্বামী রুবেলকে পাওয়া যায়নি। তাঁর মুঠোফোনও বন্ধ ছিল।
মঙ্গলবার সকালে রাজধানীর শ্যামপুরের পশ্চিম জুরাইনের একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ ও পরিবারের সদস্যরা সূচনাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বেলা পৌনে তিনটার দিকে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সূচনা একটি পোশাক কারখানায় কাজ করতেন। তাঁর বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায়। তাঁর বাবার নাম মৃত সুলতান মিয়া। তিন বছর আগে একই কারখানায় কাজ করার সুবাদে মো. রুবেলের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে তাঁরা পালিয়ে বিয়ে করেন। তবে পরিবারের সদস্যরা তাঁদের বিয়ে মেনে নেননি।
সূচনার বড় ভাই মো. আকাশ জানান, বিয়ের কিছুদিন পর তাঁরা জানতে পারেন, রুবেল আগে আরও একটি বিয়ে করেছেন। তাঁর আগের স্ত্রী নারায়ণগঞ্জে থাকেন। এ বিষয় নিয়ে সূচনা ও রুবেলের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। রুবেল কোনো কাজ করতেন না এবং নেশায় আসক্ত ছিলেন। প্রায়ই সূচনার কাছে টাকা চাইতেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে নির্যাতন করতেন।
আকাশ আরও বলেন, পরিবারের সঙ্গে সম্পর্ক ভালো না থাকায় সূচনা নির্যাতনের বিষয়গুলো নীরবে সহ্য করতেন। কাউকে তেমন কিছু জানাতেন না। সোমবার রাতেও তাঁকে মারধর করা হয়েছিল বলে তাঁরা জানতে পেরেছেন।
আকাশের অভিযোগ, তাঁর বোনকে পরিকল্পিতভাবে হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। সকালে মৃত্যুর খবর দিয়ে রুবেল বাসা থেকে পালিয়ে যান। এ ঘটনায় তাঁরা শ্যামপুর থানায় হত্যা মামলা করেছেন।
ময়নাতদন্ত শেষে সূচনার মরদেহ দাফনের জন্য নারায়ণগঞ্জে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে বলেও জানান আকাশ।
শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। বিভিন্ন সময়ে সূচনাকে মারধর করা হতো। তাঁর ভাই বাদী হয়ে হত্যা মামলা করেছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী রুবেল পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। সূত্র: প্রথম আলো
‘বোন মারা গেছে, লাশ নিয়ে যান’ বলে উধাও স্বামী, খাটে মিলল মরদেহ
সকালে মুঠোফোনে খবর আসে, তাঁদের বোন আর বেঁচে নেই। স্বামী রুবেল ফোন করে জানিয়েছেন, ‘আপনাদের বোন মারা গেছে, এসে লাশ নিয়ে যান।’ খবর পেয়ে রাজধানীর পশ্চিম জুরাইনের ভা
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
যে কোনো প্রেক্ষাপটে কারখানা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
২পা হারানো আব্দুর রহিমকে কৃত্রিম পা দিলেন প্রধানমন্ত্রী
৩বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা প্রকাশ, স্থান পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
৪সচিবালয়ে সার্বক্ষণিক পরিচয়পত্র প্রদর্শনের নির্দেশ
৫টাঙ্গাইলে ধর্ষণের পর ইট দিয়ে মুখ থেঁতলে দেয়া সেই শিশুকে প্রতিমন্ত্রীর নির্দেশে চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর
তুরাগে লাশ উদ্ধারের আগেই অতিরিক্ত ডিআইজি জহিরের বাসায় গ্রেপ্তার তৌসিফের বোন!
২দুঃসময়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখতে তৎপর অয়ন ওসমান
৩সাংবাদিকের ডান হাতে সমস্যা, তবু ‘ব্যাডটাচের’ অভিযোগ পরীমনির
৪এক মিনিটে ২ খুন, গুলি ছুড়তে ছুড়তে বীরদর্পে চলে যায় ৬ মুখোশধারী
৫পরমাণু হামলা চালাবে যুক্তরাষ্ট্র, নাগরিকদের সতর্ক করল ইরান
পা হারানো আব্দুর রহিমকে কৃত্রিম পা দিলেন প্রধানমন্ত্রী