ভারত থেকে সার্ভার পরিচালনার প্রাথমিক প্রমাণ পাওয়ায় ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘ডিজি ই-পে’র কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংক। তদন্ত শেষে প্রতিষ্ঠানটির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় ব্যাংক।
বুধবার (৪ নভেম্বর) স্টার নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্টের নিয়মিত পরিদর্শনে ডিজি ই-পের কার্যক্রমে প্রযোজ্য নির্দেশনা পরিপালনে বেশ কয়েকটি ঘাটতি পাওয়া গেছে। এসব ঘাটতি ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশের (এনপিএসবি) নিরাপদ ও নির্বিঘ্ন পরিচালনার ক্ষেত্রে ঝুঁকি তৈরি করছে।
চিহ্নিত ঘাটতিগুলো দূর করে সংশ্লিষ্ট নির্দেশনা যথাযথভাবে পরিপালনের জন্য ডিজি ই-পেকে নির্দেশনা দেওয়া হয়েছে।
দেশের পেমেন্ট ব্যবস্থার নিরাপত্তা এবং এনপিএসবির মাধ্যমে নিরাপদ ও নির্বিঘ্ন লেনদেন নিশ্চিত করতে নির্দেশনা পরিপালন না হওয়া পর্যন্ত ডিজি ই-পের এনপিএসবি-সংক্রান্ত সেবা সাময়িকভাবে বন্ধ থাকবে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান স্টার নিউজকে বলেন, প্রাথমিকভাবে দেশের বাইরে থেকে প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালনার প্রমাণ পাওয়ায় এনপিএসবি সার্ভার থেকে ডিজি ই-পের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে চূড়ান্ত ব্যবস্থা নেবে বাংলাদেশ ব্যাংক।
উল্লেখ্য, ডিজি ই-পে বাংলাদেশের একটি ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ও পেমেন্ট সিস্টেম অপারেটর। ডিজি ই-পে সার্ভিসেস লিমিটেড প্রতিষ্ঠানটি পরিচালনা করে।
ভারত থেকে সার্ভার পরিচালনা, ডিজি ই-পের কার্যক্রম স্থগিত করল বাংলাদেশ ব্যাংক
ভারত থেকে সার্ভার পরিচালনার প্রাথমিক প্রমাণ পাওয়ায় ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘ডিজি ই-পে’র কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংক। তদন্ত শেষে প্রতিষ
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
যে কোনো প্রেক্ষাপটে কারখানা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
২সিটি গ্রুপকে ৩ হাজার কোটি টাকার ঋণ দিতে আইন শিথিল
৩ভ্রাম্যমাণ আদালতে ঘুষ লেনদেনের অভিযোগ, ম্যাজিস্ট্রেটকে মারধর করে পুলিশে দিল জনতা
৪সচিবালয়ে সার্বক্ষণিক পরিচয়পত্র প্রদর্শনের নির্দেশ
৫তাহসিফের সঙ্গে থাকা সেই তরুণী আবারও রিমান্ডে
তুরাগে লাশ উদ্ধারের আগেই অতিরিক্ত ডিআইজি জহিরের বাসায় গ্রেপ্তার তৌসিফের বোন!
২এক মিনিটে ২ খুন, গুলি ছুড়তে ছুড়তে বীরদর্পে চলে যায় ৬ মুখোশধারী
৩পরমাণু হামলা চালাবে যুক্তরাষ্ট্র, নাগরিকদের সতর্ক করল ইরান
৪‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’, এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ঘিরে তোলপাড়
৫প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ভিডিও ধারণ, গ্রেপ্তার বুয়েটের সাবেক শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক
সিটি গ্রুপকে ৩ হাজার কোটি টাকার ঋণ দিতে আইন শিথিল