Morning Times
সাম্প্রতিক
সদ্যআশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ: ২৫ কারখানায় ছুটি ঘোষণা সদ্য‘জুলাই সনদের আইনি ভিত্তি নেই, রাজনৈতিক সমঝোতার গুরুত্ব আইনি ভিত্তির চেয়ে বেশি’ সদ্যফ্যাসিবাদের পথে হাঁটলে খালে-বিলে থাকতে হবে: জামায়াত আমির সদ্যবাড়িতে ডিজে পার্টি, সাময়িক বরখাস্ত অতিরিক্ত ডিআইজি জহির সদ্যমেয়েদের শিক্ষা বন্ধে তালেবানের পক্ষে জাকির নায়েক, সমালোচনার ঝড় সদ্যসংবিধান সংশোধন ছাড়া জুলাই সনদ বাস্তবায়ন অসম্ভব: রিজভী সদ্যদুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের এক মাসের মধ্যে পরীক্ষা সদ্য১৩ বছরের কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগে দুই বাংলাদেশিকে খুঁজছে ব্রিটিশ পুলিশ সদ্যগোপালগঞ্জে ঢুকতেই হেলমেট পরলেন জামায়াতের নেতাকর্মীরা সদ্য‘ভাববেন না বিএনপি ভাইসা আসছে, এটা জামায়াত-আ.লীগ না’ সদ্যআশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ: ২৫ কারখানায় ছুটি ঘোষণা সদ্য‘জুলাই সনদের আইনি ভিত্তি নেই, রাজনৈতিক সমঝোতার গুরুত্ব আইনি ভিত্তির চেয়ে বেশি’ সদ্যফ্যাসিবাদের পথে হাঁটলে খালে-বিলে থাকতে হবে: জামায়াত আমির সদ্যবাড়িতে ডিজে পার্টি, সাময়িক বরখাস্ত অতিরিক্ত ডিআইজি জহির সদ্যমেয়েদের শিক্ষা বন্ধে তালেবানের পক্ষে জাকির নায়েক, সমালোচনার ঝড় সদ্যসংবিধান সংশোধন ছাড়া জুলাই সনদ বাস্তবায়ন অসম্ভব: রিজভী সদ্যদুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের এক মাসের মধ্যে পরীক্ষা সদ্য১৩ বছরের কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগে দুই বাংলাদেশিকে খুঁজছে ব্রিটিশ পুলিশ সদ্যগোপালগঞ্জে ঢুকতেই হেলমেট পরলেন জামায়াতের নেতাকর্মীরা সদ্য‘ভাববেন না বিএনপি ভাইসা আসছে, এটা জামায়াত-আ.লীগ না’
ট্রেন্ডিং ক্রিকেট চলচ্চিত্র জলবায়ু ফুটবল শিক্ষানীতি শেয়ারবাজার
মর্নিং টাইমস ডেস্ক ৩১ অক্টোবর ২০২৬, ১:০৭ পিএম
আপডেট: ৩১ অক্টোবর ২০২৬, ৫:০০ পিএম

এইচএসসিতে জিপিএ-৫ পেলেন জুলাই বিপ্লবী হাসনাতুল ফাইয়াজ

এইচএসসিতে জিপিএ-৫ পেলেন জুলাই বিপ্লবী হাসনাতুল ফাইয়াজ

২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে অংশ নেওয়ার কারণে গ্রেপ্তার, সাত দিনের রিমান্ড এবং দুই হাত দড়ি দিয়ে বাঁধা অবস্থায় আদালতে নেওয়ার ঘটনায় দেশজুড়ে আলোচনায় এসেছিলেন কিশোর হাসনাতুল ইসলাম ফাইয়াজ। সেই আলোচিত ফাইয়াজ এবার উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল করেছেন। বাংলা ছাড়া অন্য সব বিষয়ে জিপিএ-৫ পেয়েছেন তিনি।

আজ শনিবার (৩১ অক্টোবর) ঢাকা কলেজের এই উচ্চমাধ্যমিক শিক্ষার্থী নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। তার বড় ভাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) সাধারণ সম্পাদক (জিএস) মাজহারুল ইসলামও ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছেন।

২০২৪ সালের জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শুরু হওয়া ছাত্র-জনতার অভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশ নেন ফাইয়াজ। সে সময় তার বয়স ছিল মাত্র ১৭ বছর। ঢাকা কলেজের শিক্ষার্থী ফাইয়াজ ১৭ জুলাই থেকে আন্দোলনে যোগ দেন। আন্দোলন চলাকালে বন্ধুদের সঙ্গে নিয়ে সামনের সারিতে থাকা আন্দোলনকারীদের পানি ও খাবার সরবরাহ করতেন তিনি। পাশাপাশি স্লোগান দিয়ে আন্দোলনকারীদের উৎসাহ জোগাতেন।

আন্দোলনের উত্তাল পরিস্থিতির মধ্যে ২৪ জুলাই রাতে রাজধানীর মাতুয়াইলের বাসা থেকে সাদাপোশাকধারী ব্যক্তিরা তাকে তুলে নিয়ে যান। এরপর কয়েক দিন তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে ২৭ জুলাই পুলিশ সদস্য গিয়াস উদ্দিন হত্যা মামলায় তাকে আদালতে হাজির করা হয়। সেদিন ঢাকা মহানগর হাকিম আদালত তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালত থেকে বের করে প্রিজনভ্যানে নেওয়ার সময় ফাইয়াজের দুই হাত দড়ি দিয়ে বাঁধা থাকার একটি ছবি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। মাত্র ১৭ বছর বয়সী এক শিক্ষার্থীর সঙ্গে এমন আচরণের ঘটনায় দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে। বিষয়টি নিয়ে উচ্চ আদালতেও রিট করা হয়।

পরদিন ২৮ জুলাই ফাইয়াজের জন্মনিবন্ধন ও এসএসসি পরীক্ষার সনদ আদালতে জমা দেন তার আইনজীবীরা। তারা জানান, ফাইয়াজ অপ্রাপ্তবয়স্ক। পরে ঢাকা শিশু আদালত তাকে অপ্রাপ্তবয়স্ক ঘোষণা করে সাত দিনের রিমান্ডের আদেশ বাতিল করেন। একই সঙ্গে তাকে গাজীপুরের টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

এরপর ২৯ জুলাই হাইকোর্টে শুনানির সময় রাষ্ট্রপক্ষও স্বীকার করে, ফাইয়াজকে রিমান্ডে নেওয়া এবং দড়ি দিয়ে বেঁধে রাখার ঘটনা ভুল ছিল।

জুলাইয়ের সেই ঘটনার মধ্য দিয়ে দেশজুড়ে পরিচিতি পান ফাইয়াজ। গ্রেপ্তার, কারাবাস ও নানা প্রতিকূলতার অভিজ্ঞতা পেছনে ফেলে আবারও পড়াশোনায় মনোযোগ দেন তিনি। তারই প্রতিফলন দেখা গেল এবারের এইচএসসি পরীক্ষার ফলে। বাংলা ছাড়া বাকি সব বিষয়ে জিপিএ-৫ পেয়ে নিজের মেধার স্বাক্ষর রেখেছেন আলোচিত এই শিক্ষার্থী।​

মন্তব্য (0)

0%
15.4%
15.4%
★69.2%
সাইন-ইন

মন্তব্য প্রকাশের আগে মডারেশন পাস করবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

সর্বশেষ
জনপ্রিয়