ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমনিকে এবার দেখা গেছে মালয়েশিয়ার কুয়ালালামপুরের একটি অভিজাত হোটেলে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা তাঁর কয়েকটি ছবি ঘিরে অনুসারীদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। বিশেষ করে তাঁর হাতে থাকা একটি বোতল নিয়ে চলছে আলোচনা।
কুয়ালালামপুরের ইন্টারকন্টিনেন্টাল হোটেল থেকে ছবিগুলো প্রকাশ করেছেন পরীমনি। ছবিতে তাঁকে জানালার পাশে বসে থাকতে দেখা যায়। তাঁর পরনে ছিল সোনালি ও হালকা বেইজ রঙের ফুলের নকশা করা জমকালো গাউন। পোশাকটিতে ছিল সূক্ষ্ম এমব্রয়ডারি ও সিকুইনের কাজ।
পোশাকের রঙের সঙ্গে মিলিয়ে হাতে থাকা বোতলটির ছবিও প্রকাশ করেছেন অভিনেত্রী। ক্যাপশনে লিখেছেন, ‘ম্যাচিং ম্যাচিং’। তবে বোতলটি কীসের, সে বিষয়ে কিছু জানাননি তিনি। ঢাকা পোস্টের প্রতিবেদনে ধারণা করা হয়েছে, এটি শ্যাম্পেন কিংবা স্পার্কলিং ওয়াইনের বোতল হতে পারে।
ছবি প্রকাশের পরপরই অনুসারীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। কেউ তাঁর সাজের প্রশংসা করেছেন, আবার কেউ জানতে চেয়েছেন, হাতে থাকা বোতলটি কীসের।
সম্প্রতি গিয়াসউদ্দিন সেলিমের পরিচালনায় ‘সেপারেশন’ নামের একটি ওয়েব সিনেমার শুটিং করেছেন পরীমনি। এ ছাড়া নিজের জন্মদিনে ‘ফারজানা’ সিনেমার ঘোষণা দিয়েছেন তিনি। তারেক রহমান পরিচালিত সিনেমাটির শুটিংও অনেকটা শেষ হয়েছে বলে জানিয়েছেন অভিনেত্রী।
বিলাসবহুল হোটেলে পরীমনি, হাতে রহস্যময় বোতল
ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমনিকে এবার দেখা গেছে মালয়েশিয়ার কুয়ালালামপুরের একটি অভিজাত হোটেলে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা তাঁর কয়েকটি ছবি ঘিরে
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর
২মেম্বার-চেয়ারম্যান নির্বাচিত করবে এমপি, আওয়াজ করা যাবে না: নলা নিয়ে বাড়িতে যাইতে পারবেন না
৩৩১৮ কারখানা বন্ধ, কাজে নেই ৭ লাখ শ্রমিক
৪তাহসিফের মৃত্যুর ঘটনায় দিশার ৪ দিনের রিমান্ড
৫এমপির ভাতিজা থেকে বিএনপি নেতার স্ত্রী, সার ডিলার নিয়োগ নিয়ে তোলপাড়
তুরাগে লাশ উদ্ধারের আগেই অতিরিক্ত ডিআইজি জহিরের বাসায় গ্রেপ্তার তৌসিফের বোন!
২এক মিনিটে ২ খুন, গুলি ছুড়তে ছুড়তে বীরদর্পে চলে যায় ৬ মুখোশধারী
৩‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’, এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ঘিরে তোলপাড়
৪হাসিনার পতনের আগে ইউনূসকে দায়িত্ব নিতে বলার নেপথ্যে কে, জানালেন শফিকুল আলম
৫তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃতদেহ উদ্ধার
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর