ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমনি। আজ বৃহস্পতিবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান শুনানি শেষে পাঁচশ টাকা মুচলেকায় তাঁর জামিন মঞ্জুর করেন।
সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত হন পরীমনি। পরে মাহফুজুর রহমানের আদালতে তাঁর জামিন আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়।
মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে চার বছর আগে সাভার থানায় মামলাটি করেন উত্তরার ঢাকা বোট ক্লাবের পরিচালক নাসির উদ্দিন মাহমুদ। গতকাল বুধবার মামলাটিতে সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। তবে সেদিন আদালতে হাজির না হয়ে নিজের আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভীর মাধ্যমে সময়ের আবেদন করেন পরীমনি।
এ আবেদনে আপত্তি জানান বাদীপক্ষের আইনজীবী আবুল কালাম মোহাম্মদ সোহেল। তিনি পরীমনির জামিন বাতিলের আবেদন করেন। পরে আদালত তাঁর সময়ের আবেদন নাকচ করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। একই সঙ্গে মামলাটির সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৩ ডিসেম্বর দিন ধার্য করেন আদালত।
এর আগে ২০২৫ সালের ২৬ জুন মামলাটিতে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়। সেদিন আদালতে হাজির না থাকায় পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। পরদিন ২৭ জুন আদালতে আত্মসমর্পণ করে জামিন পান তিনি।
২০২১ সালের ৮ জুন রাতে পরীমনি ঢাকা বোট ক্লাবে যাওয়ার পর এ ঘটনার সূত্রপাত। কয়েক দিন পর সংবাদ সম্মেলন করে পরীমনি অভিযোগ করেন, ওই রাতে বোট ক্লাবে তাঁকে ধর্ষণ ও হত্যার চেষ্টা করা হয়েছিল। ১৩ জুন নাসির উদ্দিনের বিরুদ্ধে মামলা করেন তিনি। এরপর নাসিরকে গ্রেপ্তার করা হয়। পরে জামিনে মুক্তি পান তিনি। ওই মামলার বিচার চলছে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে।
এরপর ২০২২ সালের ৬ জুলাই পরীমনির বিরুদ্ধে আদালতে মামলা করেন নাসির উদ্দিন মাহমুদ। তাঁর অভিযোগ, পরীমনি বোট ক্লাবে গিয়ে তাঁকে মারধর ও হুমকি দিয়েছিলেন।
আদালতে আত্মসমর্পণের পর জামিন পেলেন পরীমনি
ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমনি। আজ বৃহস
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
যে কোনো প্রেক্ষাপটে কারখানা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
২হামের টিকা নিয়ে অন্তর্বর্তী সরকারের অনিয়ম তদন্তে কমিশন গঠন
৩সচিবালয়ে সার্বক্ষণিক পরিচয়পত্র প্রদর্শনের নির্দেশ
৪মোংলা বন্দরের আধুনিকায়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী
৫টাঙ্গাইলে ধর্ষণের পর ইট দিয়ে মুখ থেঁতলে দেয়া সেই শিশুকে প্রতিমন্ত্রীর নির্দেশে চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর
তুরাগে লাশ উদ্ধারের আগেই অতিরিক্ত ডিআইজি জহিরের বাসায় গ্রেপ্তার তৌসিফের বোন!
২এক মিনিটে ২ খুন, গুলি ছুড়তে ছুড়তে বীরদর্পে চলে যায় ৬ মুখোশধারী
৩পরমাণু হামলা চালাবে যুক্তরাষ্ট্র, নাগরিকদের সতর্ক করল ইরান
৪‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’, এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ঘিরে তোলপাড়
৫প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ভিডিও ধারণ, গ্রেপ্তার বুয়েটের সাবেক শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক
হামের টিকা নিয়ে অন্তর্বর্তী সরকারের অনিয়ম তদন্তে কমিশন গঠন