চিত্রনায়িকা পরীমণিকে বয়কটের আহ্বান জানিয়ে তাঁর ছবিতে জুতা নিক্ষেপ করেছেন চট্টগ্রামের একদল সাংবাদিক। সাংবাদিক রবিউল হোসেন রাজুর সঙ্গে দুর্ব্যবহার ও অপমানজনক আচরণের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়।
শনিবার (৭ নভেম্বর) চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে সাংবাদিকদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
কর্মসূচিতে বক্তারা বলেন, সাংবাদিকদের দায়িত্ব হলো মানুষের কাছে সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য তুলে ধরা। সাংবাদিকরা স্বাধীনভাবে তথ্য সংগ্রহ ও সংবাদ প্রকাশ করতে না পারলে সাধারণ মানুষ সঠিক তথ্য পাওয়া থেকে বঞ্চিত হবেন। একজন সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহার করা মানে শুধু ব্যক্তিকে অপমান করা নয়, বরং গণমাধ্যমের স্বাধীনতা ও জনগণের জানার অধিকারের ওপর আঘাত হানা।
বক্তারা আরও বলেন, তারকাখ্যাতি থাকলেই কেউ আইনের ঊর্ধ্বে চলে যান না। একজন গণমাধ্যমকর্মীর সঙ্গে এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এমন ঘটনার প্রতিবাদে দেশের সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তাঁরা।
এ সময় সাংবাদিক উন্নয়ন পরিষদের পক্ষ থেকেও পরীমণির আচরণের নিন্দা জানানো হয়। পরে কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিরা পরীমণির ছবিতে জুতা নিক্ষেপ করে প্রতিবাদ জানান।
এর আগে, গত ৫ নভেম্বর জামিন পাওয়ার পর ঢাকার আদালত প্রাঙ্গণে দৈনিক সমকালের মাল্টিমিডিয়া সাংবাদিক রবিউল হোসেন রাজুর ওপর চড়াও হন পরীমণি।
পরীমণির ছবিতে জুতা নিক্ষেপ সাংবাদিকদের
চিত্রনায়িকা পরীমণিকে বয়কটের আহ্বান জানিয়ে তাঁর ছবিতে জুতা নিক্ষেপ করেছেন চট্টগ্রামের একদল সাংবাদিক। সাংবাদিক রবিউল হোসেন রাজুর সঙ্গে দুর্ব্যবহার ও অপমানজনক আচরণ
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
যে কোনো প্রেক্ষাপটে কারখানা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
২প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট হবে: ইসি সচিব
৩সচিবালয়ে সার্বক্ষণিক পরিচয়পত্র প্রদর্শনের নির্দেশ
৪জনমনে আতঙ্ক তৈরি করতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি
৫টাঙ্গাইলে ধর্ষণের পর ইট দিয়ে মুখ থেঁতলে দেয়া সেই শিশুকে প্রতিমন্ত্রীর নির্দেশে চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর
তুরাগে লাশ উদ্ধারের আগেই অতিরিক্ত ডিআইজি জহিরের বাসায় গ্রেপ্তার তৌসিফের বোন!
২সাংবাদিকের ডান হাতে সমস্যা, তবু ‘ব্যাডটাচের’ অভিযোগ পরীমনির
৩এক মিনিটে ২ খুন, গুলি ছুড়তে ছুড়তে বীরদর্পে চলে যায় ৬ মুখোশধারী
৪পরমাণু হামলা চালাবে যুক্তরাষ্ট্র, নাগরিকদের সতর্ক করল ইরান
৫‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’, এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ঘিরে তোলপাড়
প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট হবে: ইসি সচিব