Morning Times
সাম্প্রতিক
সদ্যসীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে : প্রধানমন্ত্রী সদ্যনতুন মামলায় ফের গ্রেপ্তার ছাত্রলীগ নেত্রী উর্মি সদ্যশেখ হাসিনাকে ট্রাভেল পাস দেয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্যমানিকগঞ্জে ট্রিপল মার্ডারে পাঁচজনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন সদ্যসরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ: নাহিদ ইসলাম সদ্যহামের টিকা নিয়ে অন্তর্বর্তী সরকারের অনিয়ম তদন্তে কমিশন গঠন সদ্যচিকিৎসক না দালাল, চেনা মুশকিল: ঢামেকে অভিযানে দুদক চেয়ারম্যান সদ্যমোংলা বন্দরের আধুনিকায়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী সদ্যনাহিদ ইসলামকে আইনি নোটিশ সদ্যবিএনপির লোকেরা জামায়াতের ওপর আক্রমণ করা শুরু করেছে: আখতারুজ্জামান সদ্যসীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে : প্রধানমন্ত্রী সদ্যনতুন মামলায় ফের গ্রেপ্তার ছাত্রলীগ নেত্রী উর্মি সদ্যশেখ হাসিনাকে ট্রাভেল পাস দেয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্যমানিকগঞ্জে ট্রিপল মার্ডারে পাঁচজনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন সদ্যসরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ: নাহিদ ইসলাম সদ্যহামের টিকা নিয়ে অন্তর্বর্তী সরকারের অনিয়ম তদন্তে কমিশন গঠন সদ্যচিকিৎসক না দালাল, চেনা মুশকিল: ঢামেকে অভিযানে দুদক চেয়ারম্যান সদ্যমোংলা বন্দরের আধুনিকায়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী সদ্যনাহিদ ইসলামকে আইনি নোটিশ সদ্যবিএনপির লোকেরা জামায়াতের ওপর আক্রমণ করা শুরু করেছে: আখতারুজ্জামান
ট্রেন্ডিং ক্রিকেট চলচ্চিত্র জলবায়ু ফুটবল শিক্ষানীতি শেয়ারবাজার

নতুন মামলায় ফের গ্রেপ্তার ছাত্রলীগ নেত্রী উর্মি

নতুন মামলায় ফের গ্রেপ্তার ছাত্রলীগ নেত্রী উর্মি
ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর ধানমন্ডিতে শিক্ষার্থী ও সাধারণ মানুষের ওপর হামলা ও গুলিবর্ষণের ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল শাখা ছাত্রলীগের সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি খাদিজা আক্তার উর্মিকে ফের গ্রেপ্তার দেখিয়েছেন আদালত (শ্যোন অ্যারেস্ট)।

আদালতের এই আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট সাদিয়া আক্তার সেতু।

আদালত সূত্রে জানা যায়, আজ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ২৪ নম্বর এজলাসে শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদ ধানমন্ডি মডেল থানার মামলায় উর্মিকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এর আগে সিএমএম আদালতের ১০ নম্বর এজলাসে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে তাঁর বিরুদ্ধে থাকা শাহবাগ থানার মামলার কার্যক্রম পরিচালিত হয়।

আসামিপক্ষের আইনজীবী সাদিয়া আক্তার সেতু জানান, ধানমন্ডি থানার হত্যাচেষ্টা মামলায় পুলিশ খাদিজা আক্তার উর্মিকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেছিল। শুনানি শেষে আদালত সেই আবেদন মঞ্জুর করে তাঁকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

আদালতে জমা দেওয়া পুলিশের আবেদনে বলা হয়, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে ধানমন্ডির ৩ নম্বর সড়কে ল্যাবএইড হাসপাতালের বিপরীতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলন চলছিল। এ সময় আন্দোলনকারীদের লক্ষ্য করে আগ্নেয়াস্ত্র, হাতবোমা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। এতে মো. সজিব ইসলাম (৩২) নামের এক যুবক পিঠে ও কোমরে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।

এ ঘটনায় ২০২৪ সালের ১৯ ডিসেম্বর ধানমন্ডি মডেল থানায় দণ্ডবিধি ও বিস্ফোরক দ্রব্য আইনের একাধিক ধারায় একটি মামলা দায়ের করা হয়। মামলাটির নম্বর ১০।

মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. তারিকুল ইসলাম আদালতে দেওয়া আবেদনে উল্লেখ করেন, তদন্তে পাওয়া তথ্য ও সাক্ষ্যপ্রমাণে আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় খাদিজা আক্তার উর্মির প্রত্যক্ষ সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। তিনি আগে থেকেই অন্য একটি মামলায় কারাগারে থাকায় তদন্তের স্বার্থে তাঁকে এ মামলায় গ্রেপ্তার দেখানো প্রয়োজন।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাইয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে শাহবাগ থানায় দায়ের করা মামলায় এর আগে গ্রেপ্তার হন খাদিজা আক্তার উর্মি। সেই থেকে কারাগারে থাকা এই ছাত্রলীগ নেত্রীকে এবার ধানমন্ডি থানার আরেকটি মামলায় গ্রেপ্তার দেখানো হলো।

মন্তব্য (0)

সাইন-ইন

মন্তব্য প্রকাশের আগে মডারেশন পাস করবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

সর্বশেষ
জনপ্রিয়