Morning Times
সাম্প্রতিক
সদ্যশেখ হাসিনার নতুন পাসপোর্ট চেয়ে ই-মেইল এসেছে দিল্লিতে, পাঠানো হয়েছে ঢাকায় সদ্যপলাতক হাসিনার পাসপোর্টের আবেদন ‘হাস্যকর’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সদ্যহাসিনা আর দেশে ফিরবেন না, পাসপোর্ট আবেদন ‘স্টান্টবাজি’: চিফ প্রসিকিউটর সদ্যনতুন পাসপোর্ট-এনআইডি চেয়ে দিল্লি দূতাবাসে শেখ হাসিনার চিঠি: রয়টার্স সদ্যসংস্কার বাস্তবায়ন: দাবি আদায়ে বৃহত্তর ঐক্য গড়ার চেষ্টায় ১১ দল সদ্যপানিতে ডুবে শীতে কাঁপছে যুদ্ধবিধ্বস্ত গাজা, নিহত ৫ সদ্যসীমান্তে বাংলাদেশিরা ওৎ পেতে বসে আছে: শুভেন্দু অধিকারী সদ্যকপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্যব্র্যাডম্যানকে পেছনে ফেলে মুশফিকের অনন্য মাইলফলক সদ্যঠাকুরগাঁওয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রীও পেলেন সারের ডিলারশিপ সদ্যশেখ হাসিনার নতুন পাসপোর্ট চেয়ে ই-মেইল এসেছে দিল্লিতে, পাঠানো হয়েছে ঢাকায় সদ্যপলাতক হাসিনার পাসপোর্টের আবেদন ‘হাস্যকর’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সদ্যহাসিনা আর দেশে ফিরবেন না, পাসপোর্ট আবেদন ‘স্টান্টবাজি’: চিফ প্রসিকিউটর সদ্যনতুন পাসপোর্ট-এনআইডি চেয়ে দিল্লি দূতাবাসে শেখ হাসিনার চিঠি: রয়টার্স সদ্যসংস্কার বাস্তবায়ন: দাবি আদায়ে বৃহত্তর ঐক্য গড়ার চেষ্টায় ১১ দল সদ্যপানিতে ডুবে শীতে কাঁপছে যুদ্ধবিধ্বস্ত গাজা, নিহত ৫ সদ্যসীমান্তে বাংলাদেশিরা ওৎ পেতে বসে আছে: শুভেন্দু অধিকারী সদ্যকপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্যব্র্যাডম্যানকে পেছনে ফেলে মুশফিকের অনন্য মাইলফলক সদ্যঠাকুরগাঁওয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রীও পেলেন সারের ডিলারশিপ
ট্রেন্ডিং ক্রিকেট চলচ্চিত্র জলবায়ু ফুটবল শিক্ষানীতি শেয়ারবাজার

ঠাকুরগাঁওয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রীও পেলেন সারের ডিলারশিপ

ঠাকুরগাঁওয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রীও পেলেন সারের ডিলারশিপ
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার পীরগঞ্জ ইউনিয়নে সার ডিলার হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থী শবনম মুস্তারী সিনথিয়া। তাঁর বাবা মামুনুর রশীদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং একটি মাদ্রাসার প্রভাষক। রাজনৈতিক প্রভাব খাটিয়ে মেয়ের নামে ডিলারশিপ নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

শুধু শবনম নন, ঠাকুরগাঁওয়ে নতুন নিয়োগ পাওয়া সার ডিলারদের তালিকায় রয়েছেন বিভিন্ন রাজনৈতিক নেতার স্ত্রী, সন্তান, ভাই ও স্বজনেরা। তাঁদের মধ্যে কেউ খুচরা সার বিক্রেতা, কেউ টিসিবি ও খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার। আবার কেউ চাকরিজীবী পরিবারের সদস্য। এমনকি সার ব্যবসার পূর্ব অভিজ্ঞতা না থাকা ব্যক্তিদেরও ডিলারশিপ দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

জেলার চার উপজেলার ২৯টি ইউনিয়ন ও দুটি পৌরসভায় নতুন করে ৩১ জনকে সার ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে ২৮ জন বিএনপির সঙ্গে সংশ্লিষ্ট বলে অভিযোগ রয়েছে। বাকি তিনজনের মধ্যে দুজন আওয়ামী লীগের নেতা ও সমর্থক।

অন্যদিকে, দীর্ঘদিন ধরে সার ব্যবসা করেও ডিলারশিপ পাননি কয়েকজন ব্যবসায়ী। তাঁদের অভিযোগ, রাজনৈতিক পরিচয় ও অর্থের প্রভাব কাজে লাগিয়েই ডিলার নিয়োগ দেওয়া হয়েছে।

গত ৪ নভেম্বর কৃষি মন্ত্রণালয়ের সার ব্যবস্থাপনা ও মনিটরিং শাখা নতুন ডিলার নিয়োগের চূড়ান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে। তবে নিয়োগ প্রক্রিয়া, আবেদন যাচাই-বাছাই এবং সুপারিশের তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগ উঠেছে।

বাংলাদেশে সরকারি সার (ইউরিয়া, টিএসপি, ডিএপি ও এমওপি) বিক্রির ডিলারশিপ পেতে কৃষি মন্ত্রণালয়ের নির্ধারিত নীতিমালা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের শর্ত পূরণ করতে হয়। সাধারণত আবেদনকারীর যোগ্যতা, আর্থিক সক্ষমতা, গুদাম ও বিক্রয়কেন্দ্রের ব্যবস্থা এবং সংশ্লিষ্ট এলাকার কৃষকদের কাছে সার সরবরাহের সক্ষমতা বিবেচনা করা হয়।

ডিলারশিপ পেতে আবেদনকারীর বৈধ ট্রেড লাইসেন্স, পাঁচ লাখ টাকার ব্যাংক সলভেন্সি, আয়কর রিটার্ন এবং অন্তত ২৫ টন ধারণক্ষমতার গুদাম থাকা বাধ্যতামূলক।

ব্যবসার অভিজ্ঞতা ও গুদাম নিয়ে প্রশ্ন

নতুন নিয়োগ পাওয়া ডিলারদের যোগ্যতা নিয়েও প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, ৩১ জনের মধ্যে ২৬ জনের আগে কোনো ব্যবসা ছিল না। তাঁদের কারও আয়করসংক্রান্ত নথি কিংবা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের আগে ব্যাংক হিসাবও ছিল না। অনেকের নির্ধারিত ধারণক্ষমতার গুদাম নেই বলেও অভিযোগ করেছেন স্থানীয় সার ব্যবসায়ীরা।

রানীশংকৈল উপজেলার বটতলী বাজারের সার ব্যবসায়ী জয়নাল আলী বলেন, দলীয় বিবেচনায় অযোগ্য ব্যক্তিদের ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। তাঁদের অধিকাংশেরই ব্যবসার অভিজ্ঞতা ও গুদাম নেই। ফলে প্রকৃত সার ব্যবসায়ীরা সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন।

বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নে ২৭ বছর ধরে সার ব্যবসা করেও ডিলারশিপ পাননি উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবদুল ওহাব। তিনি বলেন, সার ডিলার নিয়োগে দুর্নীতি হয়েছে।

যা বলছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা

পীরগঞ্জ ইউনিয়নে ডিলার হিসেবে নিয়োগ পাওয়া শবনম মুস্তারী সিনথিয়া ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তাঁর বাবা মামুনুর রশীদ পীরডাঙ্গী সিনিয়র ফাজিল মাদ্রাসার প্রভাষক। এ বিষয়ে জানতে ফোনে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে অপারগতা প্রকাশ করেন।

হরিপুরের ভাতুরিয়া ইউনিয়নে ডিলার হিসেবে নিয়োগ পাওয়া জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা পারভীন বলেন, তাঁদের পরিবার দীর্ঘদিন ধরে ব্যবসার সঙ্গে যুক্ত। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই তিনি আবেদন করেছিলেন। যাচাই-বাছাই শেষে নিয়োগ পেয়েছেন। এখানে রাজনৈতিক বিবেচনার কোনো বিষয় ছিল না।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী বলেন, দীর্ঘদিন দলের নেতাকর্মীরা বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত ছিলেন। বর্তমানে তাঁদের অনেকে ব্যবসা-বাণিজ্যে মনোযোগী হয়েছেন। এ কারণে তাঁরা সার ডিলার হওয়ার জন্য আবেদন করেছেন। তবে ডিলার নিয়োগে দলের কোনো প্রভাব ছিল না।

ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম বলেন, যাঁরা ডিলার হিসেবে নিয়োগ পাননি, তাঁরাই নানা কথা ছড়াচ্ছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও জেলা প্রশাসকের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এতে তাঁর কোনো ভূমিকা ছিল না। আওয়ামী লীগের যাঁকে ডিলার নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে, তিনি তাঁর নির্বাচনে কাজ করেছিলেন।

জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্যসচিব এবং জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মাজেদুল ইসলাম বলেন, নতুন সার ডিলার নিয়োগের বিষয়ে কৃষি বিভাগের কোনো মন্তব্য নেই।

জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক বলেন, উপজেলা কমিটি আবেদনগুলো যাচাই-বাছাই করেছে। জনপ্রতিনিধিদের সঙ্গে পরামর্শ করে নীতিমালা অনুযায়ী সুপারিশ করা হয়েছে। জেলা কমিটি সেই সুপারিশে কোনো পরিবর্তন আনেনি। তালিকা মন্ত্রণালয়ে পাঠানোর পর সরকার নিয়োগ দিয়েছে। অনিয়মের কোনো অভিযোগ তাঁরা পাননি। অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সূত্র: সমকাল

মন্তব্য (0)

সাইন-ইন

মন্তব্য প্রকাশের আগে মডারেশন পাস করবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

সর্বশেষ
জনপ্রিয়