বাংলাদেশের টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছেন মুশফিকুর রহিম। দেশের প্রথম ব্যাটার হিসেবে টেস্টে সাত হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। এই অর্জনের পথে পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ব্যাটার স্যার ডোনাল্ড ব্র্যাডম্যানকেও।
ঢাকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে চোটের কারণে খেলতে পারেননি মুশফিক। সিলেটে দ্বিতীয় টেস্টে ফিরলেও প্রথম ইনিংসে ব্যাট হাতে খুব একটা সুবিধা করতে পারেননি। তবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেই গড়েছেন অনন্য এই কীর্তি।
২০০৫ সালের ২৬ মে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয় মুশফিকের। অভিষেক ম্যাচের দুই ইনিংসে যথাক্রমে ১৯ ও ৩ রান করেন তিনি। এরপর দীর্ঘ ২১ বছরের ক্যারিয়ারে ধারাবাহিক পারফরম্যান্সে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়।
সিলেট টেস্ট শুরুর আগে সাত হাজার রান থেকে ৪৩ রান দূরে ছিলেন মুশফিক। প্রথম ইনিংসে করেন ৩৪ রান। ফলে ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করতে দ্বিতীয় ইনিংসে প্রয়োজন ছিল মাত্র ৯ রান। পঞ্চম দিনের ২০তম ওভারে জোমেল ওয়ারিকানের বলে মিড অনে ঠেলে দিয়ে এক রান নেওয়ার মধ্য দিয়ে সাত হাজারি ক্লাবে প্রবেশ করেন এই অভিজ্ঞ ব্যাটার।
১০৭ টেস্টের ১৯৭তম ইনিংসে এই কীর্তি গড়লেন মুশফিক। এখন পর্যন্ত তার নামের পাশে রয়েছে ১৪টি সেঞ্চুরি ও ৩০টি ফিফটি।
টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় মুশফিকের পরেই রয়েছেন মুমিনুল হক। তার সংগ্রহ ৫ হাজার ২৯৩ রান। মুশফিকের টেস্ট ক্যারিয়ারের সর্বোচ্চ ইনিংস অপরাজিত ২১৯ রান।
টেস্ট ইতিহাসে সাত হাজার রানের মাইলফলক স্পর্শ করা ৫৯তম ব্যাটার মুশফিক। এই পথে তিনি পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ডোনাল্ড ব্র্যাডম্যানকে। টেস্টে ব্র্যাডম্যানের সংগ্রহ ৬ হাজার ৯৯৬ রান। বর্তমানে মুশফিকের ঠিক ওপরে রয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস। তার সংগ্রহ ৭ হাজার ৩৭ রান।
বাংলাদেশের ক্রিকেটে একের পর এক ইতিহাস গড়া মুশফিকের সাত হাজার রানের এই অর্জন নিঃসন্দেহে তার ক্যারিয়ারের অন্যতম বড় মাইলফলক।
ব্র্যাডম্যানকে পেছনে ফেলে মুশফিকের অনন্য মাইলফলক
বাংলাদেশের টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছেন মুশফিকুর রহিম। দেশের প্রথম ব্যাটার হিসেবে টেস্টে সাত হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। এই অর্জনের পথে পেছনে ফ
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
যে কোনো প্রেক্ষাপটে কারখানা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
২শেখ হাসিনার নতুন পাসপোর্ট চেয়ে ই-মেইল এসেছে দিল্লিতে, পাঠানো হয়েছে ঢাকায়
৩সচিবালয়ে সার্বক্ষণিক পরিচয়পত্র প্রদর্শনের নির্দেশ
৪পলাতক হাসিনার পাসপোর্টের আবেদন ‘হাস্যকর’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
৫টাঙ্গাইলে ধর্ষণের পর ইট দিয়ে মুখ থেঁতলে দেয়া সেই শিশুকে প্রতিমন্ত্রীর নির্দেশে চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর
তুরাগে লাশ উদ্ধারের আগেই অতিরিক্ত ডিআইজি জহিরের বাসায় গ্রেপ্তার তৌসিফের বোন!
২সাংবাদিকের ডান হাতে সমস্যা, তবু ‘ব্যাডটাচের’ অভিযোগ পরীমনির
৩এক মিনিটে ২ খুন, গুলি ছুড়তে ছুড়তে বীরদর্পে চলে যায় ৬ মুখোশধারী
৪পরমাণু হামলা চালাবে যুক্তরাষ্ট্র, নাগরিকদের সতর্ক করল ইরান
৫‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’, এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ঘিরে তোলপাড়
শেখ হাসিনার নতুন পাসপোর্ট চেয়ে ই-মেইল এসেছে দিল্লিতে, পাঠানো হয়েছে ঢাকায়