Morning Times
সাম্প্রতিক
সদ্যপা হারানো আব্দুর রহিমকে কৃত্রিম পা দিলেন প্রধানমন্ত্রী সদ্যবিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা প্রকাশ, স্থান পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্যআত্মরক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে পারবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্যএমপি নুসরাতের বাবার বিরুদ্ধে ভাঙচুর, মারধর ও জমি দখলের মামলা সদ্যটানা পাঁচ মাস বিদ্যুৎ নেই বাংলাদেশের ৩৫টি গ্রামে, কারণ কী? সদ্যমাদক সেবনের ভিডিও করায় বিএনপি নেতার মামলা, ৪ সাংবাদিক কারাগারে সদ্যওসিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি, ‘ডিসেম্বরের পরও চাকরি করতে হবে’ সদ্যযশোরের কেশবপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লিফলেট বিতরণ সদ্যডিসেম্বরে সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে থাকবে জামায়াত: শফিকুর রহমান সদ্যসালমান খানকে হত্যার হুমকি দেওয়া ভারতের গ্যাংস্টার বিষ্ণোইয়ের নিশানায় এবার এনসিপি নেত্রী মিতু সদ্যপা হারানো আব্দুর রহিমকে কৃত্রিম পা দিলেন প্রধানমন্ত্রী সদ্যবিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা প্রকাশ, স্থান পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্যআত্মরক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে পারবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্যএমপি নুসরাতের বাবার বিরুদ্ধে ভাঙচুর, মারধর ও জমি দখলের মামলা সদ্যটানা পাঁচ মাস বিদ্যুৎ নেই বাংলাদেশের ৩৫টি গ্রামে, কারণ কী? সদ্যমাদক সেবনের ভিডিও করায় বিএনপি নেতার মামলা, ৪ সাংবাদিক কারাগারে সদ্যওসিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি, ‘ডিসেম্বরের পরও চাকরি করতে হবে’ সদ্যযশোরের কেশবপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লিফলেট বিতরণ সদ্যডিসেম্বরে সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে থাকবে জামায়াত: শফিকুর রহমান সদ্যসালমান খানকে হত্যার হুমকি দেওয়া ভারতের গ্যাংস্টার বিষ্ণোইয়ের নিশানায় এবার এনসিপি নেত্রী মিতু
ট্রেন্ডিং ক্রিকেট চলচ্চিত্র জলবায়ু ফুটবল শিক্ষানীতি শেয়ারবাজার

নিরাপত্তা শঙ্কায় ঢাবি থেকে চলে গেলেন ২ বিদেশি শিক্ষার্থী

নিরাপত্তা শঙ্কায় ঢাবি থেকে চলে গেলেন ২ বিদেশি শিক্ষার্থী
ছবি: সংগৃহীত

নিরাপত্তাহীনতার আশঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস ছেড়ে চলে গেছেন দুই বিদেশি শিক্ষার্থী। কয়েক দিন ধরে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনার পর নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে তারা এ সিদ্ধান্ত নেন।

বুধবার (১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের একটি অনুষ্ঠানে বিষয়টি জানান উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম।

উপাচার্য বলেন, মঙ্গলবার (১০ নভেম্বর) ক্যাম্পাসে সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতির জেরে দুই বিদেশি শিক্ষার্থী বুধবার সকালে ক্যাম্পাস ছেড়ে চলে গেছেন। সকালে তারা তাঁকে নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে চলে যাওয়ার সিদ্ধান্তের কথা জানান। এমন পরিস্থিতি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রত্যাশা করে না বলেও মন্তব্য করেন তিনি।

তবে চলে যাওয়া ওই দুই শিক্ষার্থীর পরিচয় ও বিস্তারিত তথ্য জানা যায়নি। বিশ্ববিদ্যালয়ের বিদেশি শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম দেখভালের দায়িত্বে রয়েছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অফিস।

অফিসটির সিনিয়র কার্টোগ্রাফার আমরান হোসেন জানান, বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৫০ জন বিদেশি শিক্ষার্থী অধ্যয়ন করছেন। তবে যারা ক্যাম্পাস ছেড়ে গেছেন, তাঁদের বিষয়ে তাঁর দপ্তরে কোনো তথ্য নেই। এ বিষয়ে সংশ্লিষ্ট বিভাগ বিস্তারিত জানাতে পারবে।

এদিকে আগামী তিন মাসের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব বিভাগে আউটকাম বেইজড এডুকেশন (ওবিই) পদ্ধতি চালুর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ওবায়দুল ইসলাম।

তিনি বলেন, আন্তর্জাতিক মানের শিক্ষাব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার্থীদের চাকরির বাজারের উপযোগী করে গড়ে তুলতে ওবিই পদ্ধতি চালুর বিকল্প নেই। এ পদ্ধতি চালু না হলে দেশি-বিদেশি চাকরির বাজারে শিক্ষার্থীরা পিছিয়ে পড়বেন। পাশাপাশি আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন অর্জনের জন্যও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উপাচার্যের মতে, শিক্ষার্থীদের দক্ষতা এবং কর্মক্ষেত্রের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে পাঠ্যক্রম আধুনিকায়ন করা জরুরি। বিভিন্ন বিভাগে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ক কোর্স চালুর পাশাপাশি পাঠ্যসূচিতে সময়োপযোগী বিষয় অন্তর্ভুক্ত করতে হবে। কারিকুলাম পর্যালোচনার ক্ষেত্রে শুধু বিভাগের শিক্ষকদের মধ্যে সীমাবদ্ধ না থেকে সংশ্লিষ্ট পেশার বিশেষজ্ঞ ও শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিদেরও সম্পৃক্ত করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও জার্নালের মান উন্নয়নের ওপরও গুরুত্বারোপ করেন তিনি। উপাচার্য বলেন, কেবল পদোন্নতির প্রয়োজনে জার্নাল প্রকাশের প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে। জার্নালগুলোকে আন্তর্জাতিক ইনডেক্সিংয়ের আওতায় আনতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ইনডেক্সিং অর্জন করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট জার্নাল বাতিলের উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক র‍্যাঙ্কিং উন্নত করতে গবেষণা ও পাঠদানের মান বাড়াতে হবে। শিক্ষকদের নিয়মিত গবেষণা এবং গবেষণাপত্র প্রকাশে উৎসাহিত করতে কার্যকর নীতিমালা প্রণয়ন করা জরুরি।​

মন্তব্য (0)

সাইন-ইন

মন্তব্য প্রকাশের আগে মডারেশন পাস করবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

সর্বশেষ
জনপ্রিয়