Morning Times
সাম্প্রতিক
সদ্যপা হারানো আব্দুর রহিমকে কৃত্রিম পা দিলেন প্রধানমন্ত্রী সদ্যবিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা প্রকাশ, স্থান পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্যআত্মরক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে পারবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্যএমপি নুসরাতের বাবার বিরুদ্ধে ভাঙচুর, মারধর ও জমি দখলের মামলা সদ্যটানা পাঁচ মাস বিদ্যুৎ নেই বাংলাদেশের ৩৫টি গ্রামে, কারণ কী? সদ্যমাদক সেবনের ভিডিও করায় বিএনপি নেতার মামলা, ৪ সাংবাদিক কারাগারে সদ্যওসিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি, ‘ডিসেম্বরের পরও চাকরি করতে হবে’ সদ্যযশোরের কেশবপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লিফলেট বিতরণ সদ্যডিসেম্বরে সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে থাকবে জামায়াত: শফিকুর রহমান সদ্যসালমান খানকে হত্যার হুমকি দেওয়া ভারতের গ্যাংস্টার বিষ্ণোইয়ের নিশানায় এবার এনসিপি নেত্রী মিতু সদ্যপা হারানো আব্দুর রহিমকে কৃত্রিম পা দিলেন প্রধানমন্ত্রী সদ্যবিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা প্রকাশ, স্থান পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্যআত্মরক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে পারবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্যএমপি নুসরাতের বাবার বিরুদ্ধে ভাঙচুর, মারধর ও জমি দখলের মামলা সদ্যটানা পাঁচ মাস বিদ্যুৎ নেই বাংলাদেশের ৩৫টি গ্রামে, কারণ কী? সদ্যমাদক সেবনের ভিডিও করায় বিএনপি নেতার মামলা, ৪ সাংবাদিক কারাগারে সদ্যওসিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি, ‘ডিসেম্বরের পরও চাকরি করতে হবে’ সদ্যযশোরের কেশবপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লিফলেট বিতরণ সদ্যডিসেম্বরে সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে থাকবে জামায়াত: শফিকুর রহমান সদ্যসালমান খানকে হত্যার হুমকি দেওয়া ভারতের গ্যাংস্টার বিষ্ণোইয়ের নিশানায় এবার এনসিপি নেত্রী মিতু
ট্রেন্ডিং ক্রিকেট চলচ্চিত্র জলবায়ু ফুটবল শিক্ষানীতি শেয়ারবাজার

ককটেল আতঙ্কে ঢাবি ছাড়ছেন ৮ চীনা শিক্ষার্থী

ককটেল আতঙ্কে ঢাবি ছাড়ছেন ৮ চীনা শিক্ষার্থী
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ধারাবাহিক ককটেল বিস্ফোরণের ঘটনায় আতঙ্কিত হয়ে নির্ধারিত সময়ের আগেই দেশে ফিরছেন আট চীনা শিক্ষার্থী। তাঁদের মধ্যে দুজন ইতিমধ্যে চীনে ফিরে গেছেন। বাকি ছয়জন আগামীকাল শুক্রবার (১৩ নভেম্বর) ঢাকা ছাড়বেন।

বাংলা ভাষা ও সংস্কৃতি বিষয়ে একটি বিশেষ কোর্সে অংশ নিতে এসব শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন। নভেম্বরের শেষ দিকে কোর্স ও পরীক্ষা শেষ করে তাঁদের দেশে ফেরার কথা ছিল।

বুধবার (১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের বিদেশি শিক্ষার্থীদের আবাসিক হল স্যার পি জে হার্টগ ইন্টারন্যাশনাল হলের প্রাধ্যক্ষ অধ্যাপক এম এ কাউসার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, চীনের গুয়াংডং ইউনিভার্সিটি অব ফরেন স্টাডিজের আট শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের (আইএমএল) অধীনে বাংলা ভাষা শেখার কোর্সে অংশ নিতে এসেছিলেন। ক্যাম্পাসে একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থী ও তাঁদের পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে নিজ বিশ্ববিদ্যালয়ের পরামর্শে নির্ধারিত সময়ের আগেই দেশে ফেরার সিদ্ধান্ত নেন তাঁরা।

অধ্যাপক এম এ কাউসার বলেন, নভেম্বরের শেষ সপ্তাহে পরীক্ষা শেষ করে শিক্ষার্থীদের দেশে ফেরার কথা ছিল। কিন্তু ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের ঘটনায় তাঁরা আতঙ্কিত হয়ে পড়েন। বিস্ফোরণের দিন তাঁদের দুজন ব্যবসায় শিক্ষা অনুষদের পাশ দিয়ে যাওয়ার সময় ঘটনাটি সরাসরি দেখেন। এরপর থেকেই তাঁদের মধ্যে ভীতি তৈরি হয়। আটজনের মধ্যে দুজন ইতিমধ্যে দেশে চলে গেছেন। বাকি ছয়জনেরও ফেরার টিকিট নিশ্চিত হয়েছে।

তিনি আরও জানান, দেশে ফিরে শিক্ষার্থীরা নিজ বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে কোর্সের বাকি পরীক্ষায় অংশ নেবেন। এদিকে হলের অন্যান্য বিদেশি শিক্ষার্থীর সঙ্গেও ক্যাম্পাসের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়েছে। তাঁরা আপাতত পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে বিদেশিদের জন্য বাংলা ভাষা শেখার বিশেষ কোর্স চালু রয়েছে। এ কর্মসূচির আওতায় চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকায় এসে বাংলা ভাষা ও বাংলাদেশের সংস্কৃতি সম্পর্কে জানার সুযোগ পান।

ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে চীনের দুটি বিশ্ববিদ্যালয় থেকে ১৫ জন, ২০২৫ সালে তিনটি বিশ্ববিদ্যালয় থেকে ১৯ জন এবং ২০২৬ সালে চারটি বিশ্ববিদ্যালয় থেকে ২৬ জন শিক্ষার্থী এ কোর্সে অংশ নিচ্ছেন। তাঁদের মধ্যে গুয়াংডং ইউনিভার্সিটি অব ফরেন স্টাডিজের শিক্ষার্থীরাও রয়েছেন।

এদিকে গত কয়েক দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গত রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় ক্যাম্পাসের ছয়টি স্থানে অন্তত আটটি ককটেল বিস্ফোরিত হয়। পরদিন সোমবার (৯ নভেম্বর) টিএসসি এলাকায় আরও একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব ঘটনায় কেউ আহত না হলেও পুরো ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এরপর মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে ব্যবসায় শিক্ষা অনুষদের একাডেমিক ভবনের সামনে আরেকটি ককটেল বিস্ফোরণ ঘটে। এতে একজন আহত হন। একই দিন কলা ভবনের পাশের শ্যাডো এলাকাতেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।​

মন্তব্য (0)

সাইন-ইন

মন্তব্য প্রকাশের আগে মডারেশন পাস করবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

সর্বশেষ
জনপ্রিয়