লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে ছয় বছরের এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন। সোমবার দুপুর ১২টার দিকে চন্দ্রগঞ্জের চরমচামিতা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম বাবুল হোসেন (৬)। নিহত অপর দুজনের মধ্যে একজন নারী ও একজন পুরুষ রয়েছেন। তবে তাঁদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
আহতদের মধ্যে ১৫ জনকে লক্ষ্মীপুর সদর হাসপাতাল এবং পাঁচজনকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আবদুর রহমান, রিয়াজ উদ্দিন ও সুমন হোসেনসহ সাতজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা-পুলিশ। এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সোমবার বেলা ১১টার দিকে আনন্দ পরিবহনের একটি বাস ৩০ থেকে ৩৫ জন যাত্রী নিয়ে চৌমুহনী বাস টার্মিনাল থেকে লক্ষ্মীপুরের উদ্দেশে রওনা হয়। পথে চরমচামিতা বাজার এলাকায় পৌঁছালে বাসটি একটি গর্তে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই বাবুল হোসেনসহ অজ্ঞাতপরিচয় এক নারী ও এক পুরুষের মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত হন অন্তত ২৫ জন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
স্থানীয়দের দাবি, বাসের বেপরোয়া গতি ও সড়কের বেহাল অবস্থার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদেল আকবর এবং লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. অরুপ পাল তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁরা জানান, আহত ব্যক্তিদের চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
লক্ষ্মীপুরে বাস উল্টে শিশুসহ নিহত ৩, আহত ২৫
লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে ছয় বছরের এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন। সোমবার দুপুর ১২টার দিকে চন্দ্রগঞ্জের চরমচামিতা বাজার এলাক
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
যে কোনো প্রেক্ষাপটে কারখানা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
২শেখ হাসিনার নতুন পাসপোর্ট চেয়ে ই-মেইল এসেছে দিল্লিতে, পাঠানো হয়েছে ঢাকায়
৩সচিবালয়ে সার্বক্ষণিক পরিচয়পত্র প্রদর্শনের নির্দেশ
৪শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডির আবেদনের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
৫টাঙ্গাইলে ধর্ষণের পর ইট দিয়ে মুখ থেঁতলে দেয়া সেই শিশুকে প্রতিমন্ত্রীর নির্দেশে চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর
তুরাগে লাশ উদ্ধারের আগেই অতিরিক্ত ডিআইজি জহিরের বাসায় গ্রেপ্তার তৌসিফের বোন!
২সাংবাদিকের ডান হাতে সমস্যা, তবু ‘ব্যাডটাচের’ অভিযোগ পরীমনির
৩এক মিনিটে ২ খুন, গুলি ছুড়তে ছুড়তে বীরদর্পে চলে যায় ৬ মুখোশধারী
৪পরমাণু হামলা চালাবে যুক্তরাষ্ট্র, নাগরিকদের সতর্ক করল ইরান
৫‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’, এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ঘিরে তোলপাড়
শেখ হাসিনার নতুন পাসপোর্ট চেয়ে ই-মেইল এসেছে দিল্লিতে, পাঠানো হয়েছে ঢাকায়