বাংলাদেশে রাজনৈতিক আন্দোলন ও সহিংসতার সময় সংঘটিত অপরাধের বিচার নিশ্চিত করার পাশাপাশি সব রাজনৈতিক দলের অংশগ্রহণের স্বাধীনতা নিশ্চিত করতে প্রয়োজনীয় পরিবেশ তৈরির আহ্বান জানিয়েছে জাতিসংঘ।
মঙ্গলবার (১০ নভেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে মহাসচিব আন্তোনিও গুতেরেসের উপমুখপাত্র ফারহান হক এ অবস্থানের কথা জানান।
প্রেস ব্রিফিংয়ে এক সাংবাদিক শেখ হাসিনার শাসনামলে আন্দোলন চলাকালে হতাহতের ঘটনা নিয়ে প্রশ্ন করেন। জবাবে ফারহান হক জাতিসংঘের অবস্থান তুলে ধরেন।
ওই সাংবাদিক বলেন, ‘আপনি জানেন, শেখ হাসিনা বাংলাদেশে হাজার হাজার মানুষকে হত্যা করেছেন। এটি শুধু কোনো দাবি নয়; বিশিষ্ট গণমাধ্যম এবং জাতিসংঘের তথ্য অনুসন্ধান মিশনের প্রতিবেদনেও এর প্রমাণ রয়েছে। তাঁর সমর্থকেরা আবারও বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। এ বিষয়ে জাতিসংঘের অবস্থান কী?’
জবাবে ফারহান হক বলেন, ‘এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। তবে জাতিসংঘের তথ্য অনুসন্ধান মিশনে নথিভুক্ত অপরাধসহ বাংলাদেশে সংঘটিত অপরাধগুলোর জবাবদিহি নিশ্চিত করার ওপর আমরা গুরুত্ব দিচ্ছি। একই সঙ্গে রাজনৈতিক কর্মকাণ্ডে সব রাজনৈতিক দল ও রাজনৈতিক ব্যক্তির অংশগ্রহণের স্বাধীনতা থাকা উচিত বলে আমরা মনে করি।’
জাতিসংঘের মানবাধিকার পরিষদের প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের জুলাই থেকে আগস্টের মাঝামাঝি পর্যন্ত বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে এক হাজার ৪০০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। একই সময়ে সংঘটিত সংঘর্ষে আহত হয়েছেন আরও কয়েক হাজার মানুষ।
বাংলাদেশে সংঘটিত অপরাধের বিচার ও রাজনৈতিক স্বাধীনতা চায় জাতিসংঘ
বাংলাদেশে রাজনৈতিক আন্দোলন ও সহিংসতার সময় সংঘটিত অপরাধের বিচার নিশ্চিত করার পাশাপাশি সব রাজনৈতিক দলের অংশগ্রহণের স্বাধীনতা নিশ্চিত করতে প্রয়োজনীয় পরিবেশ তৈরির আ
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
যে কোনো প্রেক্ষাপটে কারখানা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
২পা হারানো আব্দুর রহিমকে কৃত্রিম পা দিলেন প্রধানমন্ত্রী
৩বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা প্রকাশ, স্থান পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
৪সচিবালয়ে সার্বক্ষণিক পরিচয়পত্র প্রদর্শনের নির্দেশ
৫টাঙ্গাইলে ধর্ষণের পর ইট দিয়ে মুখ থেঁতলে দেয়া সেই শিশুকে প্রতিমন্ত্রীর নির্দেশে চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর
তুরাগে লাশ উদ্ধারের আগেই অতিরিক্ত ডিআইজি জহিরের বাসায় গ্রেপ্তার তৌসিফের বোন!
২দুঃসময়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখতে তৎপর অয়ন ওসমান
৩সাংবাদিকের ডান হাতে সমস্যা, তবু ‘ব্যাডটাচের’ অভিযোগ পরীমনির
৪এক মিনিটে ২ খুন, গুলি ছুড়তে ছুড়তে বীরদর্পে চলে যায় ৬ মুখোশধারী
৫পরমাণু হামলা চালাবে যুক্তরাষ্ট্র, নাগরিকদের সতর্ক করল ইরান
পা হারানো আব্দুর রহিমকে কৃত্রিম পা দিলেন প্রধানমন্ত্রী