আগামী সপ্তাহে চীনে অনুষ্ঠেয় একটি শীর্ষ সম্মেলনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ত্রিপক্ষীয় বৈঠকে বসতে পারেন। হোয়াইট হাউস জানিয়েছে, এ বৈঠকের পরিকল্পনা করা হচ্ছে।
শনিবার (১৪ নভেম্বর) সাংবাদিকদের এ তথ্য জানান হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস। তিনি বলেন, চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনজেনে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (অ্যাপেক) সম্মেলনে ট্রাম্পের অংশগ্রহণের সময় তিন দেশের নেতাদের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
ওয়েলস জানান, ট্রাম্প স্পষ্ট করেছেন, অন্যান্য বিষয়ের পাশাপাশি বৈঠকে বিশ্বে পারমাণবিক অস্ত্রের বিস্তার কমানোর বিষয়েও আলোচনা করবেন। ট্রাম্পের মতে, পারমাণবিক অস্ত্রের বিস্তার অত্যন্ত বিপজ্জনক।
বিশ্বের বৃহত্তম পারমাণবিক শক্তিধর তিন দেশের নেতাদের এ বৈঠকে ইরান প্রসঙ্গও আলোচনায় আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ইউক্রেন যুদ্ধের বিষয়টি আলোচ্যসূচিতে থাকছে না। এ বিষয়ে মস্কো ও বেইজিং এখনো কোনো মন্তব্য করেনি। বার্তা সংস্থা এপি ও রয়টার্সের তথ্য অনুযায়ী, নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, বৈঠকের পর কোনো চুক্তি হওয়ার সম্ভাবনা নেই।
২১ সদস্যের দুই দিনব্যাপী অ্যাপেক সম্মেলনে অংশ নিতে বুধবার রাতে শেনজেনে পৌঁছাবেন ট্রাম্প। বৃহস্পতিবার চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন তিনি। ২০২৫ সালে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর এটি হবে দুই নেতার চতুর্থ বৈঠক।
অলিভিয়া ওয়েলস বলেন, চীন সফরের শেষ পর্যায়ে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার প্রেসিডেন্টের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন ট্রাম্প। মঙ্গলবার ফিলিপাইনে আসিয়ান সম্মেলনে যোগ দেওয়াসহ ট্রাম্পের এ সফর আমেরিকান জনগণের জন্য ঐতিহাসিক সাফল্য বয়ে আনবে এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের স্বার্থ এগিয়ে নেবে বলেও মন্তব্য করেন তিনি।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির মেয়াদ শেষ হয়ে যায়। এর ফলে বিশ্বের বৃহত্তম পারমাণবিক অস্ত্রভান্ডারগুলো কার্যত বড় ধরনের বিধিনিষেধের বাইরে চলে যায়। একই সঙ্গে স্নায়ুযুদ্ধের অবসানে ভূমিকা রাখা অস্ত্র নিয়ন্ত্রণ সহযোগিতারও কার্যত সমাপ্তি ঘটে।
এ পরিস্থিতিতে জাতিসংঘ উভয় দেশকে বিলম্ব না করে নতুন একটি কাঠামোতে সম্মত হওয়ার আহ্বান জানিয়েছে। তবে ট্রাম্প বলেছেন, চীনের অংশগ্রহণে আগের চুক্তির চেয়ে আরও কার্যকর একটি চুক্তি করা সম্ভব। চীন বর্তমানে নিজেদের পারমাণবিক অস্ত্রভান্ডার সম্প্রসারণ করছে।
এ বিষয়ে বিবিসিকে সাবেক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা ও বিশ্লেষকরা জানিয়েছিলেন, নতুন চুক্তিতে বেইজিং ও মস্কোর সহযোগিতা পাওয়া বড় চ্যালেঞ্জ হতে পারে। এ প্রক্রিয়া সম্পন্ন করতে কয়েক বছরও লেগে যেতে পারে।
চলতি বছরের শুরুর দিকে কয়েক দিনের ব্যবধানে বেইজিংয়ে পুতিন ও ট্রাম্পকে আলাদাভাবে আতিথেয়তা দিয়েছিলেন শি জিনপিং। পরে সেপ্টেম্বরে ওয়াশিংটনে চীনা প্রেসিডেন্টকে স্বাগত জানান ট্রাম্প।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্রের বরাত দিয়ে শুক্রবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, অ্যাপেক সম্মেলনের ফাঁকে শি জিনপিং বিভিন্ন দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। তবে ত্রিপক্ষীয় বৈঠকের বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
অন্যদিকে, চলতি মাসের শুরুতে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানায়, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ শীর্ষ সম্মেলনের ফাঁকে এ ধরনের বৈঠকের প্রস্তুতির বিষয়ে ইতিবাচক সংকেত থাকার কথা জানিয়েছিলেন।
সূত্র: বিবিসি
শেনজেনে ঐতিহাসিক যৌথ বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও শি
আগামী সপ্তাহে চীনে অনুষ্ঠেয় একটি শীর্ষ সম্মেলনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জি
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
যে কোনো প্রেক্ষাপটে কারখানা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
২পা হারানো আব্দুর রহিমকে কৃত্রিম পা দিলেন প্রধানমন্ত্রী
৩বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা প্রকাশ, স্থান পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
৪সচিবালয়ে সার্বক্ষণিক পরিচয়পত্র প্রদর্শনের নির্দেশ
৫টাঙ্গাইলে ধর্ষণের পর ইট দিয়ে মুখ থেঁতলে দেয়া সেই শিশুকে প্রতিমন্ত্রীর নির্দেশে চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর
তুরাগে লাশ উদ্ধারের আগেই অতিরিক্ত ডিআইজি জহিরের বাসায় গ্রেপ্তার তৌসিফের বোন!
২দুঃসময়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখতে তৎপর অয়ন ওসমান
৩সাংবাদিকের ডান হাতে সমস্যা, তবু ‘ব্যাডটাচের’ অভিযোগ পরীমনির
৪এক মিনিটে ২ খুন, গুলি ছুড়তে ছুড়তে বীরদর্পে চলে যায় ৬ মুখোশধারী
৫পরমাণু হামলা চালাবে যুক্তরাষ্ট্র, নাগরিকদের সতর্ক করল ইরান
পা হারানো আব্দুর রহিমকে কৃত্রিম পা দিলেন প্রধানমন্ত্রী