Morning Times
সাম্প্রতিক
সদ্যপা হারানো আব্দুর রহিমকে কৃত্রিম পা দিলেন প্রধানমন্ত্রী সদ্যবিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা প্রকাশ, স্থান পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্যআত্মরক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে পারবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্যএমপি নুসরাতের বাবার বিরুদ্ধে ভাঙচুর, মারধর ও জমি দখলের মামলা সদ্যটানা পাঁচ মাস বিদ্যুৎ নেই বাংলাদেশের ৩৫টি গ্রামে, কারণ কী? সদ্যমাদক সেবনের ভিডিও করায় বিএনপি নেতার মামলা, ৪ সাংবাদিক কারাগারে সদ্যওসিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি, ‘ডিসেম্বরের পরও চাকরি করতে হবে’ সদ্যযশোরের কেশবপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লিফলেট বিতরণ সদ্যডিসেম্বরে সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে থাকবে জামায়াত: শফিকুর রহমান সদ্যসালমান খানকে হত্যার হুমকি দেওয়া ভারতের গ্যাংস্টার বিষ্ণোইয়ের নিশানায় এবার এনসিপি নেত্রী মিতু সদ্যপা হারানো আব্দুর রহিমকে কৃত্রিম পা দিলেন প্রধানমন্ত্রী সদ্যবিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা প্রকাশ, স্থান পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্যআত্মরক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে পারবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্যএমপি নুসরাতের বাবার বিরুদ্ধে ভাঙচুর, মারধর ও জমি দখলের মামলা সদ্যটানা পাঁচ মাস বিদ্যুৎ নেই বাংলাদেশের ৩৫টি গ্রামে, কারণ কী? সদ্যমাদক সেবনের ভিডিও করায় বিএনপি নেতার মামলা, ৪ সাংবাদিক কারাগারে সদ্যওসিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি, ‘ডিসেম্বরের পরও চাকরি করতে হবে’ সদ্যযশোরের কেশবপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লিফলেট বিতরণ সদ্যডিসেম্বরে সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে থাকবে জামায়াত: শফিকুর রহমান সদ্যসালমান খানকে হত্যার হুমকি দেওয়া ভারতের গ্যাংস্টার বিষ্ণোইয়ের নিশানায় এবার এনসিপি নেত্রী মিতু
ট্রেন্ডিং ক্রিকেট চলচ্চিত্র জলবায়ু ফুটবল শিক্ষানীতি শেয়ারবাজার

শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর না করার নিশ্চয়তা চায় ৬ ব্রিটিশ এমপি

শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর না করার নিশ্চয়তা চায় ৬ ব্রিটিশ এমপি
ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরলে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে না—এমন নিশ্চয়তা দিতে যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ছয় ব্রিটিশ রাজনীতিক।

মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনাকে দেওয়া মৃত্যুদণ্ডের পেছনে থাকা আইনি প্রক্রিয়ার নিরপেক্ষ পর্যালোচনার দাবিও জানিয়েছেন তারা।

একই সঙ্গে শেখ হাসিনা যেন নির্যাতন, গুম ও রাজনৈতিক সহিংসতার শিকার না হন, তা নিশ্চিত করতে যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এই রাজনীতিকরা। দেশে ফেরার পথে, চলাচলের সময়, আদালতে হাজিরা এবং আটক থাকাকালে তার শারীরিক নিরাপত্তা নিশ্চিত করার দাবিও জানিয়েছেন তারা।

এ ছাড়া শেখ হাসিনা যেন নিজের পছন্দের আইনজীবী নিয়োগের সুযোগ পান এবং দণ্ড ও সাজা চ্যালেঞ্জ করার ক্ষেত্রে ন্যায্য আইনি প্রক্রিয়া অনুসরণ করতে পারেন, তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তারা। যেকোনো আটকাদেশের ক্ষেত্রে স্বাধীন বিচারিক পর্যালোচনার সুযোগ রাখার পাশাপাশি অমীমাংসিত প্রমাণ ও অভিযোগের স্বাধীন তদন্তও দাবি করেছেন ছয় রাজনীতিক।

চিঠিতে স্বাক্ষরকারীরা হলেন—কনজারভেটিভ পার্টির এমপি বব, ইউরোপীয় পার্লামেন্টের সাবেক সদস্য চার্লস ট্যানক, স্কটিশ পার্লামেন্টের সদস্য মার্টিন ডে, পল ম্যাকলেনান ও অ্যালান ব্রাউন এবং যুক্তরাজ্যের এমপি সিমাস লোগান।

সাবেক এই প্রধানমন্ত্রী দেশে ফেরার জন্য পাসপোর্টের আবেদন করেছেন বলে জানানোর একদিন পরই নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির নেতাকর্মীরা দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরু করেন।​

মন্তব্য (0)

সাইন-ইন

মন্তব্য প্রকাশের আগে মডারেশন পাস করবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

সর্বশেষ
জনপ্রিয়