Morning Times
সাম্প্রতিক
সদ্যপা হারানো আব্দুর রহিমকে কৃত্রিম পা দিলেন প্রধানমন্ত্রী সদ্যবিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা প্রকাশ, স্থান পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্যআত্মরক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে পারবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্যএমপি নুসরাতের বাবার বিরুদ্ধে ভাঙচুর, মারধর ও জমি দখলের মামলা সদ্যটানা পাঁচ মাস বিদ্যুৎ নেই বাংলাদেশের ৩৫টি গ্রামে, কারণ কী? সদ্যমাদক সেবনের ভিডিও করায় বিএনপি নেতার মামলা, ৪ সাংবাদিক কারাগারে সদ্যওসিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি, ‘ডিসেম্বরের পরও চাকরি করতে হবে’ সদ্যযশোরের কেশবপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লিফলেট বিতরণ সদ্যডিসেম্বরে সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে থাকবে জামায়াত: শফিকুর রহমান সদ্যসালমান খানকে হত্যার হুমকি দেওয়া ভারতের গ্যাংস্টার বিষ্ণোইয়ের নিশানায় এবার এনসিপি নেত্রী মিতু সদ্যপা হারানো আব্দুর রহিমকে কৃত্রিম পা দিলেন প্রধানমন্ত্রী সদ্যবিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা প্রকাশ, স্থান পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্যআত্মরক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে পারবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্যএমপি নুসরাতের বাবার বিরুদ্ধে ভাঙচুর, মারধর ও জমি দখলের মামলা সদ্যটানা পাঁচ মাস বিদ্যুৎ নেই বাংলাদেশের ৩৫টি গ্রামে, কারণ কী? সদ্যমাদক সেবনের ভিডিও করায় বিএনপি নেতার মামলা, ৪ সাংবাদিক কারাগারে সদ্যওসিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি, ‘ডিসেম্বরের পরও চাকরি করতে হবে’ সদ্যযশোরের কেশবপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লিফলেট বিতরণ সদ্যডিসেম্বরে সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে থাকবে জামায়াত: শফিকুর রহমান সদ্যসালমান খানকে হত্যার হুমকি দেওয়া ভারতের গ্যাংস্টার বিষ্ণোইয়ের নিশানায় এবার এনসিপি নেত্রী মিতু
ট্রেন্ডিং ক্রিকেট চলচ্চিত্র জলবায়ু ফুটবল শিক্ষানীতি শেয়ারবাজার

ইসরায়েলকে সমর্থন মার্কিন জনগণ পছন্দ করে না, তাই হেরেছি: ট্রাম্প

ইসরায়েলকে সমর্থন মার্কিন জনগণ পছন্দ করে না, তাই হেরেছি: ট্রাম্প
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় ধরনের পরাজয়ের পেছনে ইসরায়েলের প্রতি মার্কিন জনগণের বিরূপ মনোভাবকে অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের মানুষের ব্যাপক অনীহা রয়েছে। অথচ তাঁর প্রশাসনের সঙ্গে ইসরায়েলের ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রয়েছে।

স্থানীয় সময় গত রোববার মার্কিন টেলিভিশন অনুষ্ঠান ‘৬০ মিনিটস’-এ দেওয়া এক সাক্ষাৎকারে নির্বাচনে পরাজয়ের কারণ ব্যাখ্যা করতে গিয়ে এসব কথা বলেন ট্রাম্প।

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, রিপাবলিকানদের পরাজয়ের অন্যতম কারণ ছিল, ‘প্রথমত, আমি ব্যালটে ছিলাম না।’ ভোটাররা রিপাবলিকান প্রার্থীদের কয়েকজনকে পছন্দ করেননি। এমনকি তাঁর সমর্থন পাওয়া কয়েকজন প্রার্থীর প্রতিও ভোটারদের অনীহা ছিল।

তিনি আরও বলেন, ‘তবে এর বাইরেও কিছু বিষয় রয়েছে। তারা (ইরানে) যুদ্ধ পছন্দ করেনি। জ্বালানির দাম বেড়ে যাওয়ার বিষয়টিও তাদের ভালো লাগেনি।’ এরপর ইসরায়েলের প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, ‘অবিশ্বাস্য হলেও সত্য, ইসরায়েলের প্রতি ব্যাপক বিরূপ মনোভাব রয়েছে।’ তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর গাজায় যুদ্ধ শুরু হলে ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের জনগণের সমর্থন কমতে থাকে। বিভিন্ন জনমত জরিপেও এ প্রবণতা উঠে এসেছে। বিশেষ করে ডেমোক্র্যাট সমর্থকদের মধ্যে ইসরায়েলের প্রতি সমর্থন কমেছে বেশি। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও ইঙ্গিত দিয়েছেন, ভবিষ্যতের নির্বাচনে জয় পেতে রিপাবলিকানদের ইসরায়েলের সঙ্গে সম্পর্কের ধরন পরিবর্তন করতে হতে পারে।

নির্বাচনের দিন সকালে ট্রাম্প ঘোষণা দেন, ২০২৬ সালের শেষ নাগাদ ইসরায়েলকে বছরে ৪০০ কোটি ডলারের সামরিক সহায়তা দেওয়া বন্ধ করবে যুক্তরাষ্ট্র। তাঁর এ ঘোষণায় ইসরায়েলের নিরাপত্তা ও আর্থিক কর্মকর্তারা বিস্মিত হয়েছিলেন বলে জানা গেছে।

বর্তমানে সামরিক সহায়তা-সংক্রান্ত সমঝোতা স্মারকের আওতায় যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্রতিবছর ৩৮০ কোটি ডলার পায় ইসরায়েল। এ চুক্তির মেয়াদ ২০২৮ সালের সেপ্টেম্বরের শেষ পর্যন্ত রয়েছে।

পরে নিজের ঘোষণার ব্যাখ্যা দিতে গিয়ে ট্রাম্প বলেন, ইসরায়েল যুক্তরাষ্ট্রের ভালো মিত্র এবং দেশটি তাঁর এ নীতিকে সমর্থন করে। তবে কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনের দিন সকালে এমন ঘোষণা দেওয়ার ঘটনা থেকে বোঝা যায়, যুক্তরাষ্ট্রের দুই প্রধান রাজনৈতিক দলের কাছেই ইসরায়েলকে সামরিক সহায়তা দেওয়ার বিষয়টি ক্রমেই রাজনৈতিকভাবে স্পর্শকাতর হয়ে উঠছে।

গত বছরও নিজের এক ইহুদি দাতাকে সতর্ক করে ট্রাম্প বলেছিলেন, তাঁর সমর্থকদের মধ্যেই ইসরায়েলের প্রতি সমর্থন কমে আসছে।

এদিকে রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসরায়েলে নতুন সরকার গঠনের প্রক্রিয়া নিয়েও কথা বলেন ট্রাম্প। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পরিবর্তে ইয়াশার পার্টির চেয়ারম্যান গাদি আইজেনকোটকে সরকার গঠনের প্রথম সুযোগ দেওয়া হচ্ছে কি না, জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘নীতিগত দিক থেকে তাঁরা অনেকটা একই রকম। আইজেনকোট আমার সম্পর্কে খুব ভালো কথা বলেছেন। তিনি বলেন, তিনি ট্রাম্পকে ভালোবাসেন। তবে সেখানে কী ঘটছে, তা আমি এখনো দেখিনি। নিশ্চিতভাবেই এটি তাঁর ও বিবি নেতানিয়াহুর মধ্যে একটি প্রতিদ্বন্দ্বিতা। দেখা যাক, শেষ পর্যন্ত কী হয়।’

গত মাসে নেসেট নির্বাচনের আগে দুইবার প্রকাশ্যে নেতানিয়াহুর প্রতি সমর্থন জানিয়েছিলেন ট্রাম্প। এরপরও আইজেনকোট তাঁর সমালোচনা এড়িয়ে গেছেন। বিভিন্ন জনমত জরিপে নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট সরকার সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারবে না বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। এমন পরিস্থিতিতে নেতানিয়াহু ট্রাম্পের কাছে প্রকাশ্যে সমর্থন জানানোর জন্য বারবার চাপ দিয়েছিলেন বলে জানা গেছে।

নির্বাচনের পর প্রধানমন্ত্রী হওয়ার পক্ষে সবচেয়ে বেশি সমর্থন পেয়েছেন আইজেনকোট। তবে সরকার পরিচালনার ক্ষেত্রে নেতানিয়াহুর সঙ্গে নিজের পার্থক্য তুলে ধরলেও সুনির্দিষ্ট নীতিগত অবস্থান এখনো স্পষ্ট করেননি তিনি। আইজেনকোট তুলনামূলক মধ্যপন্থী সরকার গঠনের আগ্রহ প্রকাশ করেছেন। অন্যদিকে নেতানিয়াহুর বিদায়ী জোটে কট্টর ডানপন্থী ও অতি-অর্থোডক্স ইহুদি দলগুলো ছিল।

মধ্যপ্রাচ্যে নেতানিয়াহুর আগ্রাসী নীতির সমালোচনা আগেও করেছেন ট্রাম্প। গত জুনে লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলার কারণে ইরানের সঙ্গে শান্তি আলোচনা বাধাগ্রস্ত হওয়ায় নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ হয়েছিলেন তিনি। সে সময় ইসরায়েলি প্রধানমন্ত্রীকে ‘ফাকিং ক্রেজি’ বলে অশ্রাব্য ভাষায় সমালোচনা করেন ট্রাম্প।

চলতি বছরের শুরুর দিকেও নেতানিয়াহুর কয়েকটি নীতির কারণে হতাশা প্রকাশ করে তাঁকে ‘নিজের সবচেয়ে বড় শত্রু’ বলে অভিহিত করেছিলেন ট্রাম্প বলে জানা গেছে। তবে মতপার্থক্য ও সমালোচনা সত্ত্বেও ট্রাম্প ও নেতানিয়াহু নিজেদের মধ্যে সুসম্পর্ক রয়েছে বলে দাবি করে আসছেন।

মন্তব্য (0)

সাইন-ইন

মন্তব্য প্রকাশের আগে মডারেশন পাস করবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

সর্বশেষ
জনপ্রিয়